News Flash

  • Home
  • Uncategorized
  • কোর্টে বেকসুর খালাস জঙ্গী সংগঠন টাইগার ফোর্সের সুপ্রিমো রণজিৎ দেববর্মা
Image

কোর্টে বেকসুর খালাস জঙ্গী সংগঠন টাইগার ফোর্সের সুপ্রিমো রণজিৎ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এটিটিএফের প্রধান রণজিৎ দেববর্মাকে সদরের

রঞ্জিত দেববর্মা৷ ছবি নিজস্ব৷
রঞ্জিত দেববর্মা৷ ছবি নিজস্ব৷

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস বি দত্ত বেকসুর খালাস করে দিয়েছেন৷ দীর্ঘ শুনানির পর সোমবার আদালত মামলার রায়ে রণজিৎ দেববর্মাকে খালাস করে দিয়েছে৷ উল্লেখ্য, খুন, সন্ত্রাস, অপহরণ, অগ্ণিসংযোগ, গণ হত্যা সহ বেশ কয়েকটি ধারায় রণজিৎ দেববর্মার বিরুদ্ধে মামলা হয়েছিল৷ কোন ক্ষেত্রেই তার বিরুদ্ধে অভিযোগ আগেও প্রমাণিত হয়নি৷ আজ ফের প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে গেলেন রণজিৎ দেববর্মা৷ উল্লেখ্য, ২০০১ সালে কান্ত কোবরায় মিটিং করতে গেলে পাহাড়ের উপর থেকে এটিটিএফের জঙ্গীর এডিসির বর্তমান মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা এবং বিধায়ক প্রণব দেববর্মাকে লক্ষ্য করে গুলি চালায়৷ ঐ ঘটনায় নয়জন পুলিশকর্মী নিহত হয়েছিলেন৷ আহত হন আরও চার-পাঁচজন৷ তৎকালীন সময়ে জিরানীয়া থানায় একটি মামলা হয়৷ মামলায় মূল অভিযুক্ত হিসেবে রণজিৎ দেববর্মার নাম উঠে আসে৷ কিন্তু, আজ এই মামলায় আদালতে ঐ ঘটনার সাথে যুক্ত থাকা নিয়ে রণজিৎ দেববর্মার বিরুদ্ধে কোন প্রমাণ না থাকায় আদালত তাকে মুক্তি দিয়েছে৷ প্রসঙ্গত উল্লেখ্য, এটিটিএফের প্রধান রণজিৎ দেববর্মা দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন৷ বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল৷ পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক চুক্তির শর্ত অনুযায়ী তাকে ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়৷ তার বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালত সোপর্দ করে৷ আদালত থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছিল৷ সোমবার সদরের জেলা ও দায়রা জজ আদালত তাকে বেকসুর খালাস করায় বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থাজ্ঞাপন করেছেন এটিটিএফের প্রধান রণজিৎ দেববর্মা৷ আদালত তার প্রতি ন্যায় বিচার করেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ আদালত তাকে খালাস করে দেওয়ায় রণজিৎ দেববর্মার পিতাও সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে যাবে৷ তাতে পরিবারের সবাই স্বভাবতই দারুণ খুশি৷
মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি এটিটিএফের প্রধান রণজিৎ দেববর্মা বলেন, আন্দোলন করে তিনি সফল হয়েছেন৷ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন প্রত্যেককেই শিক্ষা গ্রহণ করে কর্মমুখী হতে হবে৷ গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি এখন স্বাভাবিক জীবনযাপন করতে চান৷ শান্তি আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ বলে তিনি নিজেও স্বীকার করেন৷ রাজ্যে বর্তমানে শান্তির পরিবেশ গড়ে ওঠার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, উন্নয়নের ফলেই তা সম্ভব হয়েছে৷ ত্রিপুরায় আর আগের মত পরিস্থিতি নেই৷ সর্বত্র উন্নয়ন হচ্ছে৷ উন্নয়নের ফলে উত্তরপূর্বাঞ্চলের সবকটি রাজ্যেই শান্তির পরিবেশ ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top