News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে পদ ছাড়লেন সুদীপের ২১জন অনুগামী, বীরজিতের ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার আগরতলায়
Image

বিশালগড়ে পদ ছাড়লেন সুদীপের ২১জন অনুগামী, বীরজিতের ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার আগরতলায়

Ratn Nathনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ ক্ষয়িষ্ণু কংগ্রেসকে চাঙ্গা করার অঙ্গিকার নিয়ে শেষ হল দলের রাজ্য কমিটির লিডারশিপ ট্রেনিং এবং রিসার্চ প্রোগ্রাম৷ এই কর্মসূচীতে রবিবার বক্তব্য রাখেন বিধায়ক রতন লাল নাথ৷ শ্রী নাথ এই মঞ্চে উপস্থিত থেকে প্রমাণ করে দিলেন তিনি কংগ্রেসেই থাকছেন৷ অন্যদিকে বিদ্রোহী সুদীপ গোষ্ঠীর সামনে একের পর এক চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে৷ গতকাল এই মঞ্চে উপস্থিত ছিলেন দিলীপ সরকার ও জীতেন সরকার৷ আজ রতন নাথ৷ সবমিলিয়ে সুদীপ অনুগামী বিধায়করা দিশেহারা অবস্থায়৷ এদিন লিডারশিপ ট্রেনিং এর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে, রতন লাল নাথ বলেন, দলেরই একটি অংশ দল বিরোধী কাজ করছে৷ তাদের থেকে সতর্ক থাকতে হবে৷ তিনি এদিন, রাজ্য বামফ্রন্ট সরকারের বিভিন্ন বিষয়ের তথ্যনির্ভর সমালোচনা করেছেন৷ তিনি অভিযোগ করেন, রাজ্যবাসীর জন্য প্রতিবছর গৃহিত বাজেটের টাকা মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম পলিটুব্যুরোর ফান্ডে পাঠিয়ে দিচ্ছেন৷ রাজ্যের কাঙ্খিত উন্নয়ন হচ্ছেনা বলেও রতন লাল নাথ অভিযোগ করেছেন৷
এদিকে যখন কংগ্রেস বর্তমান নেতৃত্বদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন কংগ্রেস সভাপতি৷ ঠিক তখনই বিশালগড়ে পদ ছাড়লেন ২১ জন কংগ্রেস পদাধিকারী৷ রবিবার আমতলী কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক ডেকে পদ ছাড়ার ঘোষণা দেন নেতৃত্বরা৷ পদত্যাগের কারণ পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস জোট৷
বঙ্গে জোটের কারণে রাজ্যে কংগ্রেসের ভাঙন অব্যাহত৷ প্রতিদিনই সুদীপ অনুগামীরা পদ ছাড়ছেন৷ আগরতলা, উদয়পুর, বিলোনিয়ার পর এবার বিশালগড়ে জেলা কংগ্রেসের ২১ জন নেতৃত্ব এদিন পদ ছাড়েন৷ বিশালগড়ের পরিবর্তে আমতীল এসে সাংবাদিক সম্মেলন করে পদ ছাড়ার ঘোষণা দেন সুদীপ অনুগামীরা৷ প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণের পক্ষেই এক ইস্যুকে সামনে রেখে রবিবার হাইকমান্ড এর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে পদ ছাড়ার ঘোষণা দেন এই ২১ জন পদাধিকারী৷ এদিকে যখন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের প্রশিক্ষণ দিতে ব্যস্ত পিসিসি সভাপতি অন্যদিকে তখন পদ ছাড়ার হিড়িক চলছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top