News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসে থেকে বামফ্রন্টের বিরুদ্ধে সংগ্রাম সম্ভব নয় জানালেন প্রণজিৎ
Image

কংগ্রেসে থেকে বামফ্রন্টের বিরুদ্ধে সংগ্রাম সম্ভব নয় জানালেন প্রণজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ কংগ্রেস থেকে এরাজ্যে বামফ্রন্টের বিরুদ্ধে সংগ্রাম করা সম্ভব নয় একমাত্র এই একটি সিদ্ধান্তই গৃহীত হল কংগ্রেসের ডাকা কর্মী সভায়৷ সকাল ১১টায় রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক তথা সদ্য পিসিসি সদস্য পদত্যাগকারী প্রণজিৎ সিংহ রায় কংগ্রেস কর্মীদের এক সভা ডাকেন৷ সভাটি অনুষ্ঠিত হয় উদয়পুরের  হরিয়ানন্দ সুকল প্রাঙ্গণে৷ উদ্দেশ্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষত বঙ্গে কংগ্রেস -সিপিএম জোট নিয়ে মত যাচাই করা৷ নেতা কর্মীদের মধ্যে ৮/১০ জন বক্তব্য রাখেন৷ জানা গেছে, শুধু একজন ব্যতিরেকে বাকি সব বক্তা কংগ্রেস দল ত্যাগ করার পক্ষেই মত দিয়েছেন৷ কোন দলে যাবেন সে বিষয়ে স্পষ্টত কিছু না বললেও এরাজ্যে বাম বিরোধী সংগ্রামে একমাত্র মমতা ব্যানার্জী যে সুযোগ্য নেত্রী তা প্রায় সবার বক্তব্যেই ফুটে উঠেছে৷ আজকের এই কর্মী সভায় রাধাকিশোর কেন্দ্রের কংগ্রেস নেতা ও কর্মীরা ছাড়াও কাকড়াবন মির্জা, গঙ্গাছড়া মহারাণী প্রভৃতি  এলাকা থেকে কয়েক হাজার লোক জড়ো হয়৷ পরে বিধায়ক প্রণজিৎ বাবু সাক্ষাৎকারে বলেন আমি কংগ্রেস দলের বিধায়ক৷ ভেবেছিলাম অন্তত পঞ্চাশ শতাংশ কর্মী কংগ্রেসের পক্ষে মতামত জানাবেন৷ কিন্তু দেখা গেল মাত্র একজন বক্তা ছাড়া কেউই কংগ্রেসে থাকতে রাজি নয়৷ আমি যাদের ভোটে নির্বাচিত হয়েছি তাদের মতকেই প্রাধান্য দেব৷ তবে কবে নাগাদ নতুন দলে যোগ দেবেন বা কি করবেন তা বলতে পারেননি৷ বলেন, আমি মতামত নিয়েই সিদ্ধান্ত নেব৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top