News Flash

  • Home
  • Uncategorized
  • অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পাশে পুকুরে ডুবে মৃত্যু শিশুর
Image

অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পাশে পুকুরে ডুবে মৃত্যু শিশুর

shockingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পাশে পুকুরের জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রানীরবাজার মোহনপুরে যদুটিলা এলাাকায়৷ মৃত শিশুটির নাম নীলমণি দেবনাথ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷
সংবাদে প্রকাশ, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও নীলমণি দেবনাথকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিয়ে আসেন অভিভাবকরা৷ ছুটির পর নীলমণির নাবালক বড় ভাই তাকে বাড়িতে নিয়ে আসতে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে যায়৷ সেখানে গিয়ে নীলমণিকে অঙ্গনওয়াড়ী কেন্দ্রেই বসিয়ে রেখে বড় ভাই একটু দূরে চলে যায়৷ কিছুক্ষণ পরে বড় ভাই ফিরে এসে দেখতে পান নীলমণি যথাস্থানে নেই৷ এদিক ওদিক খোঁজাখুজি করেও তার কোন হদিশ পাওয়া যায়নি৷ বাড়িতে গিয়ে অভিভাবকদের জানানো হয়৷
উদ্বিগ্ণ অভিভাবকরা ছুটে আসেন অঙ্গনওয়াড়ী কেন্দ্রে৷ অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি সহ সহায়কিকে নিয়ে খোঁজখবর করা হয়৷ কিন্তু কোথাও নীলিমণিকে পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পাশেই একটি পুকুরের জলে ভাসমান অবস্থায় দেখা যায় নীলমণির দেহ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ জল থেকে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালের কর্মরত চিকিৎকরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই নীলমণির মৃত্যু হয়েছে৷ ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top