নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ কাঁটাতারের বেড়ার ওপারে সীমান্ত পিলার সংলগ্ণ ভারত ভূখন্ডে উদ্ধার হল এক বাংলাদেশী যুবকের দেহ৷ ২০ বছর বয়সী মৃত যুবকের নাম খুরশেদ আলম৷ বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার পাহাড়পুর গ্রামে৷ বিকেলে সোনামুড়ার বাতাদোলা ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার ছয়টি দেহ৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ৷ বিএসএফ মারফত পুলিশের কাছে খবর আসে বাতাদোলা সীমান্তের ২০৭১-পিলারের ১৫৫ সাব পিলার সংলগ্ণ ভারত ভূখন্ডে একটি দেহ পড়ে রয়েছে৷ সোনামুড়ার এসডিপিও অশোক কুমার সিনহার নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ৷ সনাক্ত করা হয় দেহটি৷ পুলিশ জানতে পারে দেহটি বাংলাদেশের কুমিল্লা জেলার পাহাড়পুর গ্রামের খুরশেদ আলমের৷ খবর পেয়ে বাংলাদেশের বুড়িচাং থানার পুলিশ ও বিজিবি ছুটে আসেন সীমান্ত এলাকাটিতে৷ যেহেতু দেহটি ভারতভূখন্ডে পড়েছিল সেহেতু বিএসএফ মারফত সোনামুড়া থানার পুলিশ দেহটি ঘটনাস্থল থেকে উঠিয়ে নিয়ে আসে৷ উদ্ধার হওয়া দেহটির মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ণ রয়েছে৷ দেহটি কম করে তিন দিনের পুরনো বলে জানিয়েছেন এসডিপিও৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশও৷
সীমান্ত সূত্রে খবর চারদিন যাবত বাড়ি থেকে নিখোঁজ ছিল এই বাংলাদেশী যুবক৷ পাচার সংক্রান্ত ঘটনায় খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে৷
সোনামুড়া সীমান্তে উদ্ধার বাংলাদেশী যুবকের লাশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















