News Flash

  • Home
  • Uncategorized
  • খরা কবলিত লাতুরের গিয়ে সেলফি তুলে বিতর্কে মহারাষ্ট্রের মন্ত্রী পঙ্কজা মুণ্ডে
Image

খরা কবলিত লাতুরের গিয়ে সেলফি তুলে বিতর্কে মহারাষ্ট্রের মন্ত্রী পঙ্কজা মুণ্ডে

pankaja mundeলাতুর, ১৮ এপ্রিল (হি.স.) : খরা কবলিত লাতুরের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সেলফি তুলে বিতর্কে মহারাষ্ট্রের মন্ত্রী পঙ্কজা মুণ্ডে| তিনি নিজস্বীটি তোলেন যখন তিনি মঞ্জরা নদীর আশেপাশের এলাকা ঘুরে দেখছিলেন| নিজস্বীটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রীর কড়া সমালোচনায় সরব হয়েছে শিবসেনা| শিবসেনা নেতা মনীষা কেয়ান্দে বলেন, এটা নেহাত্ই দুর্ভাগ্যের একজন মন্ত্রী খরা কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত| দিন কয়েক আগেই মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী একনাথ খাদসে লাতুরের বেলকুন্দে তাঁর জন্য হেলিপ্যাড তৈরিতে ১০ হাজার লিটার জল নষ্ট করায় বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন| যদিও সমালোচনার মুখে তিনি দাবি করেন, হেলিপ্যাড তৈরিতে সামান্য জলই লেগেছিল| সম্প্রতি মারাত্মক জলাভাবে কষ্ট পাচ্ছেন লাতুরবাসীরা| এখনও পর‌্যন্ত লাতুরের খরা কবলিত এলাকায় কৃষ্ণা নদী থেকে ট্রেনে করে ১৫ লক্ষ লিটার জল পৌঁছে দেওয়া হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top