News Flash

  • Home
  • Uncategorized
  • মজুরী না পেয়ে গৌরনগরে পঞ্চায়েত সচিবকে ঘেরাও
Image

মজুরী না পেয়ে গৌরনগরে পঞ্চায়েত সচিবকে ঘেরাও

regaনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ মার্চ৷৷ তিনমাস পরও এমজিএন রেগা শ্রমিকরা কাজ করে মুজুরি না পাওয়াতে ক্ষুব্ধ হয়ে আজ পঞ্চায়েত অফিসের সচিবকে ঘেরাও করে৷ সিপিআইএম দল গৌরনগর ব্লকের অন্তর্গত গোলদারপুর গ্রাম পঞ্চায়েতে আজ ব্যাপক হৈ হট্টগোল শুরু হয়৷  শ্রমিকরা অফিসে কাজকর্ম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য করেন পঞ্চায়েত সচিব সহ অন্যান্য কর্মচারীদের৷ কাজ করে মুজুরি পেতে কেন তিনমাস অতিবাহিত হচ্ছে, সে বিষয়ে জবাব চান শ্রমিকরা পঞ্চায়েত সচিবের কাছে৷ শুধু এই বিষয় নয় বিরোধী দল কংগ্রেস সমস্ত শ্রমিকদের জোড় করে দলের তরফ থেকে আর বেশ কিছু দাবি নিয়ে পঞ্চায়েত সচিব কাছে ডেপুটেশান প্রদান করেন৷ শৌচালয় নির্মাণের টাকা বরাদ্দ হলেও বেনিফিসারিদের হাতে এখনো টাকা পৌঁছানো হয়নি৷ জনস্বার্থে রেশনসপ গোলদারপুর পঞ্চায়েত এলাকায় আনার দাবি সহ মোট ১১ দফা দাবি নিয়ে আজ পঞ্চায়েত অফিস ঘেরাও করা হয় কংগ্রেস দলের তরফ থেকে৷ ইন্দিরা আবাস যোজনায়  এখনো প্রচুর গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়নি এমনি দাবি করা হয়েছে ডেপুটেশান প্রদানকালে৷ উপপ্রধান নির্ভয় সিনহা জানান টেকনিক্যাল কারণে সময়মতো রেগার মুজুরি দেওয়া সম্ভব হয়নি তবে আগামী কয়েক দিনের মধ্যে প্রতিটা একাউন্টে রেগার শ্রমিকদের মুজুরি টাকা ঢুকে যাবে৷ পঞ্চায়েত সচিব ডেপুটেশন- কারীদের প্রতিটা দাবি পূরণের  ব্যাপারে পঞ্চায়েত সভায় আলোচনা করবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top