News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্ট বার এসো ভোটে এআইএলহউ প্রার্থীরা জয়ী
Image

হাইকোর্ট বার এসো ভোটে এআইএলহউ প্রার্থীরা জয়ী

HC BAR Electionনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন প্যানেল জয়ী হয়েছে৷ এই প্যানেলের ১১ জন প্রার্থীই জয়লাভ করেছেন৷ শনিবার হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এর আগে এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ সাধারণ সভার পরে শুরু হয় ভোট গ্রহণ পর্ব৷ ভোট গ্রহণের পর শুরু হয় গণনা৷ ত্রিমুখী লড়াইয়ে এগারটি আসনের মধ্যে সবকটিতেই অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন বিপুল ভোটে জয়ী হয়েছে৷ [vsw id=”9CSprAPpNFc” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]নবগঠিত ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রবীণ আইনজীবি শংকর কুমার দেব৷ সহসভাপতি পদে প্রশান্ত কুমার পাল, সম্পাদক পদে দিলীপ চন্দ্র নাথ, সহ সম্পাদক পদে রাজশ্রী পুরকায়স্ত, কোষাধ্যক্ষ পদে কিশোর কুমার পাল এবং সদস্য পদে দেবযানী দাস, কৌশিক নাথ, সৈকত সাহা, সৌগত দত্ত, সুব্রত সরকার এবং তন্ময় দেববর্মা নির্বাচিত হয়েছেন৷ ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনয়নকে জয়ী করায় ইউনিয়নের পক্ষ থেকে প্রত্যেক ভোটারদের কাছে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে৷ নবনির্বাচিত সভাপতি শংকর কুমার দেব জয়ী হওয়ার পর বলেন, প্রত্যেক আইনজীবির স্বার্থ সুরক্ষা এবং বিচার ব্যবস্থার উন্নয়নে তারা সহযোগিতার হাত সম্প্রসারিত করবেন৷ জুনিয়র আইনজীবিদের স্বার্থ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top