News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় প্রবেশের পথে দশ লক্ষ টাকার বিলেতী মদসহ লরি আটক অসমে
Image

ত্রিপুরায় প্রবেশের পথে দশ লক্ষ টাকার বিলেতী মদসহ লরি আটক অসমে

foriegn liquorনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সোমবার সকাল সাতটা নাগাদ ত্রিপুরায় প্রবেশের পথে অসম গেইটে বেআইনীভাবে নিয়ে আসা মদের কার্টন সহ একটি লরি আটক করেছে অসম পুলিশ৷ ঐ গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দুশো কাটুন বিলেতি মদ উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার করা বিলেতি মদের আনুমানিক মূল্য চার লক্ষ দশ হাজার টাকা৷ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক দপ্তরের কর্মকর্তারা অসম গেইটে  সোমবার সকাল সাতটা নাগাদ লরিটি আটক করেন৷ লরিটির নম্বর এএস০১এ-১২১৬৷ ঐ লরিতে তল্লাশি চালিয়ে দুশো কাটুন বিলেতি মদ উদ্ধার করা হয়৷ উদ্ধার করা বিলেতি মদগুলো অসম এবং ত্রিপুরায় বিক্রয় নিষিদ্ধ৷ শুধুমাত্র কেরেলার জন্য এই বিলেতি মদ বিক্রির অনুমতি রয়েছে৷ অসম ও ত্রিপুরায় এই বিলেতি মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ কর ফাঁকি দিয়ে অসম থেকে এই বিলেতি মদ ত্রিপুরায় নিয়ে আসা হচ্ছিল৷ তখনই গোপন খবরের ভিত্তিতে অসমের শুল্ক দপ্তরের কর্মকর্তারা গাড়িটি আটক করে  তল্লাশি চালান৷ তল্লাশি চালানোর সময় ঐ গাড়ি থেকেই বিলেতি মদগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে শুল্ক দপ্তর সূত্রে জানানো হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top