News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই সাব রেজিস্ট্রার কার্য্যালয়ে ঘুঘুর বাসা, হয়রানির শিকার জনগণ
Image

খোয়াই সাব রেজিস্ট্রার কার্য্যালয়ে ঘুঘুর বাসা, হয়রানির শিকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ মার্চ৷৷ খোয়াই সাব রেজিস্ট্রার কার্য্যালয়ে বাঁশের চেয়ে কঞ্চির বড্ড আস্ফালনে অতিষ্ট দলিল লেখকরা৷ দীর্ঘ দিন ধরেই খোয়াই সাব রেজিস্টার কার্য্যালয়ে পর্যাপ্ত কর্মী না থাকতে চুক্তি ভিত্তিক কিছু কর্মী দিয়ে দপ্তরের কাজ চালানো হচ্ছে৷ অভিযোগ উঠছে সাব রেজিস্টার তথা ডি সি এম অভিজিৎ বিশ্বাসের নিয়ন্ত্রণে থাকা এক

USA, New York State, New York City, Crime scene barrier tape
USA, New York State, New York City, Crime scene barrier tape

মহিলা দিদিমনি চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মচারী হয়ে প্রায় দিনই দলিল রেজিস্ট্রারের ক্ষেত্রে মারাত্মক ধরণের দুর্ব্যবহার করছেন দলিল লেখকদের সঙ্গে৷ আর তাতে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে একটি কাজের জন্য বার বার গাটের পয়সা খরচ করে ছুটে আসতে হচ্ছে যার রেজিস্ট্রার অফিসে৷ অভিযোগে জানা যায়, গত ১৯ শে মার্চ শনিবার জনৈক দলিল লেখক দলিল রেজিস্ট্রার করার জন্য অফিসে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে গেলে ঐ মহিলা দিদিমনি মিতালী ঘোষ কাগজপত্র জমা রাখেন নি৷ ওনার বক্তব্য শনিবার বেলা বারটার পর দলিল জমা রাখা হয় না৷ যার রেজিস্ট্রার তথা ডি সি এম শনিবারে বাড়ী যান৷ তাই বারটার পর রেজিস্ট্রারের জন্য দলিল জমা বন্ধ৷ অভিযোগে উঠছে খোয়াই সাব রেজিস্টার অফিসে ঐ দিদিমনি বেলা এগারটার আগে কার্য্যালয়ে আসেন না৷ আর সেদিন আসেন সেই দিন দুপুর একটায় টিফিনে চলে যান৷ টিফিনের পর কার্য্যালয়ে আসা না আসা ওনার মজি জানা যায়৷ ঐ সাব রেজিস্ট্রারে নিয়মিত কর্মচারী আছেন একজন তিনি হেড-ক্লার্ক৷ এ ছাড়া কয়েকজন আছেন এস ডি এমের কর্মী৷ দলিল রেজিস্টারের প্রাথমিক কাজ কর্মগুলি ঐ দিদিমনিই করে থাকেন৷ স্বাভাবিক ভাবেই দলিল লেখকরা ভূমি ক্রয় ও বিক্রয়ের উভয়কেই দলিল রেজিস্টারের সময় সাব রেজিস্টারের কার্য্যালয়ে নিয়ে আসেন৷ মিতালী দিদিমনির মর্জি মাফিক কাজকর্ম ও অবেধ হুকুম জারীতে প্রায় দিনই সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে৷ এই ধরনের অভিযোগ ইতিপূর্বেও সাব রেজিস্ট্রার সাহেবের কানে দেওয়া হলে তিনি ঐ দিদিমনির বিরুদ্ধে টু শব্দও উচ্চারণ করেন না৷ কারন শনিবারে অবৈধ কাজ করেই ওনাকে ছুটতে হবে বাড়ীর দিকে৷ অফিসারদের এই ধরনের মর্জি নিয়ে সর্বদাই নীরব থাকছেন উচ্চ আধিকারিকরা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top