News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারের চাকরি প্রতারক ধৃত রাজধানীতে
Image

শান্তিরবাজারের চাকরি প্রতারক ধৃত রাজধানীতে

Cheaterনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজধানীতে শান্তিরবাজারের চাকরি প্রতারক ধৃত৷ প্রতারিত নিজেই এই প্রতারককে শুক্রবার পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন৷
চাকরি দেবার নাম করে ৫০ হাজার টাকা নিয়ে প্রতারণাকারী জীবন পাল রাজধানীতে ধরা পড়ল৷ জীবন পালের বাড়ি শান্তির বাজারের দাগদানে৷ শুক্রবার প্রতারিত যুবক ডুকলি বাজার সংলগ্ণ বাসিন্দা তাপস পাল নিজেই এই প্রতারককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন৷ এদিন সকালে রাজধানীর শিশু বিহার সুকল সংলগ্ণ সড়ক থেকে  তাপস এই জীবন পালকে পাকড়াও করে পুলিশের  হাতে তুলে দেন৷ ধরা পড়ার আগে এলাকার এক মন্ত্রীর বাড়িতে কিছুক্ষণ নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে এই  প্রতারক জীবন৷ ৭ বছর আগে কারা দপ্তরের অধীনস্থ জেল পুলিশে চাকরি দেওয়ার নাম করে এই প্রতারক গত ৭ বছর আগে তার কাছ থেকে প্রায় অর্ধলক্ষ টাকা নিয়েছে বলে প্রতারিত যুবক তাপস পাল জানান৷ এর মধ্যেই সংবাদ মাধ্যমের  কর্মীদের প্রশ্ণে বোবার মত দাঁড়িয়ে এটা সেটা বলে কার্যত তার বিরুদ্ধে উঠা অভিযোগটাকে শীলমোহর দিলেন এই প্রতারক জীবন পাল৷ এরই মধ্যে খবর যায় পুলিশে৷ পশ্চিম থানার পুলিশ এসে শেষ পর্যন্ত প্রতারক জীবন পালকে থানায় নিয়ে যায়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top