নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ রাধা নগরের পূর্ববস্তী এলাকায় এক মদ্যপ রিক্সা চালকের ছোড়া দায়ের আঘাতে এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ রাজধানী আগরলতা শহর এলাকায় রাধানগরের পূূর্ববস্তীতে এক মদ্যপ রিক্সা চালকের ছোড়া দায়ের আঘাতে ৯২ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছে৷ বৃদ্ধের গলায় কাছাকাছি এলাকায় ধারালো অস্ত্রটির আঘাত লেগেছে৷ তাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বৃদ্ধের শরীর থেকে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে৷ আক্রমণকারী মদ্যপ রিক্সা চালক প্রদীপ দাসকে পেয়েও গ্রেপ্তার করেনি পুলিশ৷ উপরস্তু তাকে বিশ্রাম করার জন্য বাড়িতে পৌঁছে দেয় পুলিশ৷ পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনায় সূত্রপাত সকাল ৮ টা নাগাদ৷ গীতারানী দেবনাথ নামে ওই এলাকায় এক বাসিন্দা তার ভাইয়ের মেয়েকে শৌচালয়ে নিয়ে গেলে অকায্য ভাষায় গালাগাল করে মদ্যপ রিক্সাচালক প্রদীপ দাস৷ এমনকিক তাদের মারধর করার চেষ্টা করে৷ বিষয়টি সম্পর্কে প্রদীপ দাসের বাড়িতে জানতে গিয়ে ছিলেন গীতারানী দেবনাথের বৃদ্ধ শশুর নারায়ন দেবনাথ৷ তখনই তার উপর আক্রমণ সংগঠিত হয়৷
মদ্যপের ছোড়া দায়ের আঘাতে গুরুতর বৃদ্ধা, উত্তেজনা রাধানগরে
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















