News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেটার নয়ডায় কিশোরীকে ধর্ষণ করে জ্বালিয়ে দিল নাবালক, গ্রেফতার অভিযুক্ত
Image

গ্রেটার নয়ডায় কিশোরীকে ধর্ষণ করে জ্বালিয়ে দিল নাবালক, গ্রেফতার অভিযুক্ত

rape cartonনয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): কিশোরীকে ধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে দিল এক নাবালক| নৃশংস ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার তিগরি গ্রামে| দিল্লির সফদরজং হাসপাতালে মৃতু্যর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে বছর ১৫-র মেয়েটি| তঁার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে| ডেপুটি সুপার রাকেশ কুমার জানিয়েছেন, `সোমবার রাত ১টা থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটেছে| ১৫ বছরের মেয়েটির বাবা-মা একটি ঘরে ঘুমিয়েছিলেন, আর কিশোরীটি শুয়েছিল পাশের ঘরে| প্রতিবেশী নাবালক ছেলেটি মাঝরাতে কোনওক্রমে মেয়েটির বাড়িতে ঢুকে তাকে ছাদে নিয়ে যায়| এরপর সেখানেই সে মেয়েটিকে ধর্ষণ করে ও তারপর গয়ে কেরোসিন ঢেলে তঁাকে জ্বালিয়ে দেয়| এরপরই সেখান থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত| মেয়েটির চিত্কার শুনে তার বাবা-মা যখন ছাদে পেঁ ছন, তখন দেখেন মেয়েটির অবস্থা আশঙ্কাজনক|’
অভিযুক্ত পুলিশ গ্রেফতার করেছে| তার বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টা সহ বেশ কয়েকটি ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ| এদিকে, ছেলেটির পরিবার দাবি করেছে, তাদের ছেলে ও কিশোরীটি বছরখানেক আগে একবার পালিয়ে গিয়েছিল| তাদের আরও দাবি, অভিযুক্তের জন্ম ২০০১ সালের আগস্ট মাসে| কাজেই সে নাবালক| যদিও পুলিশ এ কথা মানতে নারাজ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top