News Flash

  • Home
  • Uncategorized
  • গত দুই দশকে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুব কমই বেড়েছে ঃ আইএলও
Image

গত দুই দশকে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুব কমই বেড়েছে ঃ আইএলও

ILOজেনেভা, ৮ মার্চ (হি.স.) : বিগত দুই দশকে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুব কমই বেড়েছে | আজ বিশ্ব নারী দিবস| বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি| মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে কর্মক্ষেত্রে মেয়েদের অবস্থান জানাতে এমনই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)| আইএলও-র রিপোর্ট অনুযাযী ১৯৯৫ সালের পর কর্মক্ষেত্রে নারী-পুরুষের অংশগ্রহণের পার্থক্য কমেছে মাত্র ০.৬ শতাংশ বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)| আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইএলও একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে| বিশ্বের ১৭৮টি দেশে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার, কর্মপরিবেশসহ নানা তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে| এতেই এসব তথ্য জানানো হয়েছে| আইএলওর প্রধান গাই রাইডার বলেছেন, এ তথ্যের ফলে প্রমাণ মিলল, নারীরা এখনো উপযুক্ত কাজ খুঁজে পেতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন| প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের চেয়ে ২৫.৫ শতাংশ কম ছিল| ১৯৯৫ সালে এ পার্থক্য ছিল ২৪.৯ শতাংশ| অর্থাত্ ২০ বছরে এ পার্থক্য কমেছে মাত্র ০.৬ শতাংশ|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top