News Flash

  • Home
  • Uncategorized
  • ইউরোপের অভিবাসী সংকট নিরসনে আলোচনা করছে ইইউ ও তুরস্ক
Image

ইউরোপের অভিবাসী সংকট নিরসনে আলোচনা করছে ইইউ ও তুরস্ক

suicideeবেলজিয়াম, ৮ মার্চ (হি.স.) : ইউরোপে অভিবাসী সংকট নিরসনে আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্ক | পরিকল্পনার বেশিরভাগ প্রস্তাবনায়ই উভয়পক্ষ রাজিও হয়েছে| তবে ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ায় হয়নি| এরপরও ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য আশার আলো দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা|
ইউরোপীয় কাউন্সিল প্রেসিেডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, নতুন এ পরিকল্পনায় অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের যারা গ্রিসে পৌঁছাচ্ছেন, তাদেরকে তুরস্কে ফেরত পাঠানো হবে| তবে এর বিপরীতে তুরস্ক শর্ত দিয়েছে, প্রতি একজন অভিবাসন প্রত্যাশীর ফিরে যাওয়ার পরিবর্তে একজন করে সিরীয় শরণার্থীকে ইইউ ব্লকে প্রবেশ করতে দিতে হবে| সেই সঙ্গে আরও অর্থায়নের দাবিও জানিয়েছে দেশটি| তিনি জানান, আগামী ১৭-১৮ মার্চ ইইউ-এর নির্ধারিত বৈঠক পর্যন্ত এ পরিকল্পনার ব্যাপারে তুরস্কের সঙ্গে আলোচনা চলবে|
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপ এতবড় অভিবাসী সংকটে পড়েছে| বেশিরভাগ অভিবাসন প্রত্যাশীই তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করছেন| সিরিয়া সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ২৭ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top