News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট কার্ডে ওষুধ বন্ধ জিবি বাজারে, রোগীরা বিপাকে
Image

স্মার্ট কার্ডে ওষুধ বন্ধ জিবি বাজারে, রোগীরা বিপাকে

medicin333নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ স্মার্ট কার্ড দিয়ে ওষুধ সরবরাহ করা বন্ধ করে দিয়েছে জি বি বাজারের ওষুধ ব্যবসায়ীরা৷ ফলে জি বি হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা জটিল সমস্যায় পড়েছেন৷ দীর্ঘদিন ধরে বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ার কারণেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে৷
জি বি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে স্মার্ট কার্ডে ওষুধ দেওয়া হঠাৎ বন্ধ করে দিয়েছেন জি বি বাজারের ওষুধ ব্যবসায়ীরা৷ বকেয়া টাকা মিটিয়ে না দেওয়াতেই ওষুধ ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ ওষুধ ব্যবসায়ীরা জানান, ২০১৫ সালের অক্টোবর মাসে শেষবারের মতো টাকা পেয়েছেন ওষুধ ব্যবসায়ীরা৷ এরপর থেকে কোন টাকা পয়সা তারা পাচ্ছেন না৷ ফলে আর্থিক সংকটে পড়েচেন ওষুধ ব্যবসায়ীরা৷ সে কারণেই তারা স্মার্ট কার্ডে ওষুধ দেওয়া শনিবার সকাল থেকে বন্ধ করে দিয়েছেন৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অনেকেই স্মার্ট কার্ডে ওষুধ সংগ্রহ করে থাকেন ওষুধের দোকান থেকে৷ ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ায় চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা৷ তাতে রোগী ও তাদের পরিবারের লোকজনরা আরও অসহায় হয়ে পড়েছে৷
অবিলম্বে স্মার্ট কার্ডে ওষুধ সরবরাহ অব্যাহত না রাখলে সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে৷ ওষুধ ব্যবসায়ীদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে জরুরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top