News Flash

  • Home
  • Uncategorized
  • বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে গুজরাতে ঢুকেছে ১০ লস্কর জঙ্গি, হামলার আশঙ্কা
Image

বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে গুজরাতে ঢুকেছে ১০ লস্কর জঙ্গি, হামলার আশঙ্কা

আহমেদাবাদ, ৬ মার্চ (হি.স.): বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে গুজরাতে ঢুকে পড়েছে ১০ লস্কর-ই-তৈবা জঙ্গি| তাদের মধ্যে রয়েছে মহিলা সুইসাইড বম্বারও| ভারতীয় গোয়েন্দা সূত্র নয়| এমনই খবর এসেছে সীমান্তের ওপার থেকে| পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ফোনে এ কথা জানিয়েছেন| এর পরেই গুজরাতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট|
সোমবার শিবরাত্রী| কয়েক দিন পরেই বিশ্বকাপ| পাকিস্তানের তরফে জানানো হয়েছে, মূলত লস্কর এবং জইশ জঙ্গিদের নিয়ে গঠিত এই দলটি বিশ্বকাপের সময়ে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে ভারতে ঢুকেছে| তাদের টার্গেট হতে পারে সোমনাথ মন্দির| তাই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে| পুলিশ, সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও আধাসেনাদের সতর্ক করা হয়েছে| জরুরি ভিত্তিতে এনএসজিকে পাঠানো হয়েছে গুজরাতে| তবে এখনও পর্যন্ত কোনও লস্কর জঙ্গি বা তাদের কোনও সাগরেদকে ধরা যায়নি| গুজরাতে সব পুলিশ অফিসারের ছুটি বাতিল করা হয়েছে| জরুরি বৈঠক ডেকেছেন গুজরাত পুলিশের ডিজি পিসি ঠাকুর| উল্লেখ্য, এই প্রথম জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ভারতকে কোনও তথ্য দিল পাকিস্তান|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top