News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্যানের ধাক্কায় গুরুতর জখম শিশুকন্যা
Image

ভ্যানের ধাক্কায় গুরুতর জখম শিশুকন্যা

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ মায়ের সাথে বাজার করতে গিয়ে মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত শিশু কন্যা৷ চালক পলাতক৷
মায়ের সাথে জামা জুতো কিনতে গিয়ে বেপরোয়া গতিতে ধাবমান মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর ভাবে আহত অবস্থায় জিবিতে চিকিৎসাধীন৷ জিরানিয়ার জয়নগর এলাকার বাসিন্দা ৯ বছর বয়স৷ কলাবাগান জুনিয়র বেসিক সুকলের ছাত্রী ইয়াসমিন আক্তার৷ দুর্ঘটনা ঘটেছে জিরানিয়ার জয়নগর পেট্রোল পাম্প সংলগ্ণ সড়কে৷ জানা গেছে, মেয়েটি তার মা রেখা খাতুনের সাথে বাজারে গিয়েছিল জামা জুতো কিনতে৷ এদিন জিরানিয়া সড়কে ব্যস্ততাও যে কম ছিল না, তা বলাই বাহুল্য৷ বৃহস্পতিবার আনুমানিক ৬টা নাগাদ মা মেয়ে জয়নগর পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় এলে টিআর০১-০৪৫৬ নম্বরের একটি বেপরোয়া গতিতে আসা মারুতি ভ্যান ইয়াসমিন আক্রারকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে৷ সংশ্লিষ্ট এলাকায় তখন রীতিমত উত্তেজনা দেখা দেয়৷ এর মধ্যেই উপস্থিত সাধারণ গাড়িটিকে পাকড়াও করলেও চালক পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে গুরুতর আহত ইয়াসমিনকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে৷ ইয়াসমিনের মাথায় এবং মুখে আঘাত লেগেছে৷ এমনকি তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ ইয়াসমিনের বাবা পেশায় রিক্সা চালক৷ তাই এই শিশু কন্যার চিকিৎসার বর্তমানে একটা আর্থিক সংকটও প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে খবর৷ যাই হোক জিরানিয়া থানার পুলিশ মারুতি ভ্যানটি আটক করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top