News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর কাছে ইপিএফ-এর ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি রাহুল গান্ধীর
Image

প্রধানমন্ত্রীর কাছে ইপিএফ-এর ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি রাহুল গান্ধীর

rupeeনয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে  এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এ কর প্রত্যাহারের দাবি কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর| ইপিএফ-এর টাকা তোলার ক্ষেত্রে কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে কংগ্রেস সহ সভাপতি বলেন, ইপিএফ কর্মচারীদের আর্থিক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ| এর ওপর কর আরোপ একেবারেই সঠিক নয়| তাই প্রধানমন্ত্রী মোদীর কাছে এই করের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানাচ্ছি|ইপিএফের টাকা তোলার ক্ষেত্রে কর আরোপের প্রস্তাব প্রত্যাহারে দাবি জানাতে গিয়ে রাহুল কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি | মোদী সরকার কালো টাকা সাদা করার প্রকল্প নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন রাহুল| কংগ্রেস সহ সভাপতি বলেছেন, চোরদের নয়, কর্মীদের স্বস্তি দেওয়া উচিত সরকারের| এ প্রসঙ্গে রাহুল বলেছিলেন, মোদী চোরদের ফেয়ার অ্যান্ড লাভলি স্কিম ঘোষণা করেছেন| কিন্তু চোরদের ছাড় না দিয়ে ভোটার ও কর্মীদের স্বস্তি দেওয়া উচিত|উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট বক্তৃতায় ইপিএফে কর বসানো সংক্রান্ত প্রস্তাব ঘিরে তীব্র শোরগোল পড়ে| শেষপর্যন্ত সরকারি ভাবে জানানো হয়, আগামী ১ এপ্রিল থেকে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার সুদের একটা অংশের উপরেই শুধু কর চাপবে| প্রভিডেন্ট ফান্ড থেকে তোলা টাকার ওপর আয়কর দিতে হবে না| প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে যে সুদটা পাওয়া যায়, তা যেহেতু আয়ের একটি উস, তাই তার একটা অংশের ওপর এ বার আয়কর দিতে হবে|শুধুমাত্র ইপিএফের ৬০ শতাংশ সুদের উপরই কর লাগু হবে| বাকি ৪০ শতাংশ সুদ হবে আয়কর মুক্ত|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top