News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোটে জয়োল্লাসে মত্ত সিপিএম কর্মীরা ভাঙচুর করল অম্পি বাজারে বিরোধী সমর্থকের দোকান
Image

ভিলেজ ভোটে জয়োল্লাসে মত্ত সিপিএম কর্মীরা ভাঙচুর করল অম্পি বাজারে বিরোধী সমর্থকের দোকান

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ভিলেজ কমিটি নির্বাচনে জয়ী হওয়ার পর সিপিআইএমের বিজয় মিছিল চলাকালীন অম্পি বাজারে একটি কম্পিউটারের দোকানে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ জানা গেছে, দোকানটি আইপিএফটি কর্মীর৷ মঙ্গলবার সন্ধ্যায় সিপিআইএমের কর্মী সমর্থকরা বিজয় মিছিল চলাকালীন ঐ কম্পিউটার দোকানে ভাঙচুর চালান বলে অভিযোগ৷ পাল্টা হিসেবে ঐ দোকানের মালিক দলীয় কর্মীদের ডেকে আনলে সেখান থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা পালিয়ে যান৷ এই ঘটনায় অম্পি থানা ঘেরাও করেন আইপিএফটির কর্মী সমর্থকরা৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা চত্বরে বিশাল টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷
তবে, রাতে গোমতী জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অম্পি বাজারে একটি কম্পিউটারের দোকানে ভাঙচুরের মামলা গৃহীত হয়েছে৷ এই ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে৷ পাশাপাশি তিনি রাজনৈতিক সংঘর্ষের বিষয়টি খারিজ করে দিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top