News Flash

Image

ঘিলাতলীতে কংগ্রেসে ভাঙন

congressনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলী গাঁওসভার সাত পরিবারের ২২ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন৷ এক সভার মধ্য দিয়ে দলীয় পতাকা তুলে নিয়ে তাদেরকে বিজেপিতে বরণ করে নেওয়া হয়৷
ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পরপরই দক্ষিণ ঘিলাতলীতে কংগ্রেস ও শাসক দল ছেড়ে যোগদান করেছেন৷ দক্ষিণ ঘিলাতলীর শান্তিপুরে এক স ভায় নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করেন দলীয় নেতৃবৃন্দ৷ এই উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শম্ভু বিশ্বাস বলেন, রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ সহ অপরাধপ্রবণতা ক্রমশ বেড়েই চলেছে৷ দুর্নীতি থেকে মুক্তি পেতেই মানুষ বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ রাজ্যে শাসকদলের বিকল্প হিসেবে বিজেপির শক্তি বৃদ্ধি করতে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে এগিয়ে আসার জন্য বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top