News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, আজ শুরু ভোটকর্মীদের ব্যালটে ভোট
Image

ভিলেজ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, আজ শুরু ভোটকর্মীদের ব্যালটে ভোট

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ ভিলেজ কমিটি নির্বাচনে নিযুক্ত ভোটকর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে৷ সকাল এগারটা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ চলবে বিকাল চারটা পর্যন্ত৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব এই সংবাদ জানানোর পাশাপাশি বলেন, রাজ্যে ৫২টি ব্লকে নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীরা শনিবার ও রবিবার ভোটদান করবেন৷ এনিয়ে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে৷
এদিকে রাজনৈতিক দলগুলির তরফ থেকেও জোর প্রচার চালানো হয়েছে৷ আগামী বুধবার ভোট গ্রহণ করা হবে৷ ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ভোট কর্মীদের মহড়ার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে৷
ভিলেজ কমিটি নির্বাচনে ২৬৩৪টি নির্বাচনী কেন্দ্র রয়েছে৷ তাতে মোট ভোটার ৭ লক্ষ ৬৮ হাজার ৪০৪জন৷ এদের মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৮৯ হাজার ২৯২ জন এবং মহিলা ভোটার ৩ লক্ষ ৭৯ হাজার ১১২ জন৷ মোট ৫৮৭টি ভিলেজ কমিটিতে আসন সংখ্যা ৪ হাজার ৫৯৭টি৷ এদের মধ্যে উপজাতি সংরক্ষিত আসন ৪০১৮টি, তপশিলী জাতিভুক্ত সংরক্ষিত আসন১৮০টি এবং সাধারণ ক্যাটাগরিতে ৩৯৯টি আসন রয়েছে৷ এই নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনের সংখ্যা ২০০৫টি৷ ব্যালট পেপারেই ভিলেজ কমিটি নির্বাচন হবে৷
এদিকে, আটটি জেলায় ভিলেজ কমিটি নির্বাচনের উত্তর জেলায় ৬০টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র রয়েছে ১৬০টি৷ ঊনকোটি জেলায় ৩২টি ভিলেজ কমিটিতে নির্বচনী কেন্দ্র রয়েছে ৯২টি৷ ধলাই জেলায় ১১০টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ২৯৬টি৷ খোয়াই জেলা ৬৯টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ১৫৫টি৷ পশ্চিম জেলায় ৮৫টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ১৯৮টি৷ সিপাহিজলা জেলায় ৫৮টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ১৪১টি৷ গোমতী জেলায় ১০৩টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ২৪৩টি এবং দক্ষিণ জেলায় ৭০ টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ১৬৬টি৷ নির্বাচনকে কেন্দ্র করে আইনীশৃঙ্খলা বিষয়ে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গত ১৩ জানুয়ারি বৈঠক হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের৷ ভিলেজ কমিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ আগামী ৭ মার্চের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top