News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্ট-ক্যাবিনেটের সিদ্ধান্ত মানছেন না অসমের আমলারা
Image

হাইকোর্ট-ক্যাবিনেটের সিদ্ধান্ত মানছেন না অসমের আমলারা

assam mapগুয়াহাটি, ২০ ফেব্রুয়ারি, (হি.স.) : রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই সরকারি আমলারা বেপরোয়া হয়ে উঠছেন বলে অভিযোগ উঠেছে| অভিযোগ, এতে করে তাঁরা আদালতের নির্দেশের পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার কোনও সিদ্ধান্তও আজকাল কার্যকরি করছেন না| বিষয়টি দেখা গেছে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে ঠিকাদারদের বিল থেকে আরম্ভ করে নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে| এর সর্বশেষ উদাহরণ শিক্ষা বিভাগ| গত ২০০৩ সালে গুয়াহাটি উচ্চ আদালতের এক রায়ের ভিত্তিতে রাজ্যের প্রাদেশিকৃত কলেজগুলিতে সে-সময় নিয়োজিত প্রায় চারশো অমঞ্জুরিকৃত শিক্ষক পদগুলি মঞ্জুর করতে রাজ্যের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল| ক্যাবিনেটের সিদ্ধান্তের সমান্তরালভাবে অন্য আর-এক মামলার রায়ের ভিত্তিতে রাজ্যের উচ্চ শিক্ষা অধিকর্তা ২০১০ সালের ২২ এপ্রিল ৩৫৪ জন অমঞ্জুরিকৃত কলেজ শিক্ষকের পদে কর্মরত শিক্ষকদের একটি তালিকা তৈরি করে| সেই তালিকা থেকে সিনিয়রিটির ভিত্তিতে দফায় দফায় নিযুক্তি দেওয়াও হচ্ছিল| এমন-কি তখন ২৭২ জন কলেজ শিক্ষকের পদ মঞ্জুর করা হয়েছে বলে উচ্চ শিক্ষা অধিকর্তা রাজ্যের শিক্ষা বিভাগকে জানিয়েওছিল| এদিকে এই তালিকা থেকে বাদ পড়া ৭৯ জন অমঞ্জুরিকৃত এবং বিভিন্ন কারণে বাকি ৩৬ জনকে নিয়ে মোট ১১৫ জন শিক্ষকের শেষ এবং চূড়ান্ত তালিকা তৈরি করে পদ মঞ্জুর করে সেগুলিতে অনুমোদন জানাতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছিল| সে-অনুযায়ী অমঞ্জুরিকৃত কলেজ শিক্ষকের ১১৫টি পদের পাশাপাশি বিভিন্ন কলেজে ২৫১টি নতুন শিক্ষকের পদ পূরণ করতে উচ্চ শিক্ষা অধিকর্তাকে অনুমতি দেয় শিক্ষা বিভাগ| কিন্তু এই অনুমতি দেওষ়ার পর বিভাগের প্রধানসচিব পবনকুমার বরঠাকুর অমঞ্জুরিকৃত কলেজ শিক্ষকদের মঞ্জুর করার পরিবর্তে বিষষয়টির স্থায়ী নিষ্পত্তি করতে উচ্চ শিক্ষা বিভাগের কমিশনার-সচিব, যুগ্মসচিব এবং অধিকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করে দেন| এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের পদ নিষ়মিত করতে নেট, শ্লেট, পিএইচ.ডি যোগ্যতাসম্পন্ন ৩৯ জন, এমফিল যোগ্যতাসম্পন্ন ২৭ জনের পদ মঞ্জুর করা হয়| এদিকে এইসব যোগ্যতা নেই এমন ৪৯ জনের পক্ষে বিভিন্ন সময় আদালত রায় দিলেও দু-বছরের মধ্যে ওই যোগ্যতা আহরণ করতে বলা হয়েছে| এক্ষেত্রে রাজ্য ক্যাবিনেটের সিদ্ধান্ত এবং উচ্চ আদালতের রায়কে সরাসরি নাকচ করে দিয়ে শিক্ষা বিভাগের প্রধানসচিব পবন বরঠাকুর নানা অজুহাত তোলে ধরছেন বলে অভিযোগ উঠেছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top