News Flash

  • Home
  • Uncategorized
  • হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ, কানহাইয়ার আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট
Image

হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ, কানহাইয়ার আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট

Kanhaia Kumarনয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ছাত্রনেতা কানহাইয়া কুমার| কানহাইয়া কুমারের জামিনের আবেদন গ্রহণ করতেই রাজি হল না সুপ্রিম কোর্ট| বৃহস্পতিবার জামিনের আবেদন নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কানহাইয়া কুমারের দুই কৌঁসুলি রাজু রামচন্দ্রন ও সোলি সোরাবজি| কিন্তু, কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, দেশদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমারের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে হবে না| আগে হাই কোর্টে জামিনের আবেদন জানাতে হবে|
এদিকে, কানহাইয়া কুমারের মুক্তির দাবিতে রেল অবরোধ করল বাম সমর্থিত ছাত্র দল| শুক্রবার বিহারের দারভাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা| তাঁদের অবরোধের জেরে আটকে পড়ে বহু দুরপাল্লার ট্রেন| চরম ভোগন্তির শিকার হয়েছেন যাত্রীরা| আটকে পড়ে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসও| আন্দোলনকারীদের দাবি অবিলম্বে কানহাইয়া কুমারকে মুক্তি দিতে হবে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top