News Flash

  • Home
  • Uncategorized
  • দুই এনএলএফটি বৈরীর আত্মসমর্পণ
Image

দুই এনএলএফটি বৈরীর আত্মসমর্পণ

terroristtriনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ বাংলাদেশী টাকা, একটি ভিএইচএফ হ্যান্ড সেট সহ অন্যান্য কাগজপত্র নিয়ে দুই এনএলএফটি(বিশ্বমোহন গোষ্ঠী) বৈরী আত্মসমর্পণ করেছে৷ বৃহস্পতিবার ধলাই জেলার লালছড়ায় টিএসআর ৮ নং ব্যাটেলিয়ানের কাছে পানিসাগরের বাসিন্দা মানিক হালাম(৩৫) এবং ছামনুর বাসিন্দা কুকলইজয় ত্রিপুরা(২৬) আত্মসমর্পণ করেছে৷ সাথে তারা একটি ভিএইচএফ হ্যান্ড সেট, ৪৫০ বাংলাদেশী টাকা এবং একটি চাঁদা সংগ্রহের বই ও অন্যান্য  এনএলএফটি কাগজপত্র আত্মসমর্পণের সময় জমা দিয়েছে তারা৷ এদিন, ডেপুটি আইজিপি(এন/আর) ক্ষেত্রজয় রিয়াং এবং টিএসআর’র ৮নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট দিলীপ দেববর্মা আত্মসমর্পণের সময় উপস্থিত ছিলেন৷ জানা গেছে, মানিক হালাম ২০০০ সালের এপ্রিল মাসে এবং কুকলইজয় ত্রিপুরা ২০১৪ সালের জানুয়ারী মাসে এনএলএফটি’তে যোগ দিয়েছিল৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top