News Flash

  • Home
  • Uncategorized
  • তেবারিয়ায় ফেন্সিডিল, কমলপুরে গাঁজা উদ্ধার
Image

তেবারিয়ায় ফেন্সিডিল, কমলপুরে গাঁজা উদ্ধার

Marijuanaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে নেশাকারবারীদের দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ বিএসএফের ১৯৫ নম্বর ব্যাটেলিয়ানের ইন্সপেক্টর সুনীল কুমার ভার্মার নেতৃত্বে তেবারিয়ার অনন্ত বালা সরকারের বাড়িতে হানা দিয়ে ৫৩৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষাধিক টাকা৷ সীমান্তবর্তী ওই বাড়িতে পাচার সামগ্রী মজুত রেখেছিল পাচারকারীরা৷ তবে পাচারকারীদের আটক করা যায়নি৷
এদিকে, ধলাই জেলার কমলপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি কমান্ডার জিপ আটক করে ১৭ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে৷ তার নাম ভানু সরকার৷ বাড়ি মানিক ভান্ডারের এরারপার এলাকায়৷ জানা যায়, একটি কমান্ডার জিপে করে গাঁজা নিয়ে ভান সরকার নামে ঐ ব ক্তি ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল৷ কমলপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এরারপার এলাকায় কমান্ডার জিপটি আটক করে৷ জিপটির নম্বর টিআর০৪-২১৮৫৷ ঐ গাড়ি থেকেই ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ উদ্ধারকরা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ টাকা৷ আটক ভানু সরকারকে আজই আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে পুলিশ রিমান্ডে কমলরপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top