News Flash

  • Home
  • Uncategorized
  • মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

rajnath singhভুবনেশ্বর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : মাওবাদীদের সঙ্গে আলোচনায় বসতে তৈরি কেন্দ্র| শুক্রবার ওড়িশা সফরে গিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| পাশাপাশি মাও দমনে ওড়িশা সরকার এবং পুলিশের প্রশংসা করেন তিনি|
রাজ্যে মাওবাদীদের প্রভাব সরেজমিনে দেখতে এদিন ওড়িশা যান রাজনাথ সিং| রাজ্যের সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে ওড়িশার মাও অধু্যষিত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি| তারপর কোরাপুটে এসে মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী| সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসার জন্য মাওবাদীদের কাছে আবেদন করছি| যদি তারা নিঃশর্তে হিংসা ছেড়ে দেয়, তাহলে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত| সম্প্রতি এনডিএ সরকার সমাজ কল্যাণ এবং উন্নয়নমূলক একটি প্রকল্প চালু করেছে জানিয়ে রাজনাথ বলেন, অস্ত্র ছেড়ে মাওবাদীদের এই প্রকল্পে যোগ দেওয়া উচিত|
মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি মাও দমনে ওড়িশা সরকারের প্রশংসাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী| সম্প্রতি ওড়িশায় মাওবাদীদের প্রভাব কমেছে বলে স্বীকার করে তিনি বলেন, ওড়িশা সরকার এবং পুলিশের মাও দমন শাখা খুব ভালো কাজ করেছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top