নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে নেশাকারবারীদের দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ বিএসএফের ১৯৫ নম্বর ব্যাটেলিয়ানের ইন্সপেক্টর সুনীল কুমার ভার্মার নেতৃত্বে তেবারিয়ার অনন্ত বালা সরকারের বাড়িতে হানা দিয়ে ৫৩৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষাধিক টাকা৷ সীমান্তবর্তী ওই বাড়িতে পাচার সামগ্রী মজুত রেখেছিল পাচারকারীরা৷ তবে পাচারকারীদের আটক করা যায়নি৷
এদিকে, ধলাই জেলার কমলপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি কমান্ডার জিপ আটক করে ১৭ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে৷ তার নাম ভানু সরকার৷ বাড়ি মানিক ভান্ডারের এরারপার এলাকায়৷ জানা যায়, একটি কমান্ডার জিপে করে গাঁজা নিয়ে ভান সরকার নামে ঐ ব ক্তি ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল৷ কমলপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এরারপার এলাকায় কমান্ডার জিপটি আটক করে৷ জিপটির নম্বর টিআর০৪-২১৮৫৷ ঐ গাড়ি থেকেই ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ উদ্ধারকরা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ টাকা৷ আটক ভানু সরকারকে আজই আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে পুলিশ রিমান্ডে কমলরপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷
তেবারিয়ায় ফেন্সিডিল, কমলপুরে গাঁজা উদ্ধার
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















