News Flash

  • Home
  • Uncategorized
  • বায়ুদূষণ রোধে নতুন উপগ্রহ, তৈরি করছে ইসরো
Image

বায়ুদূষণ রোধে নতুন উপগ্রহ, তৈরি করছে ইসরো

ISROআহমেদাবাদ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বায়ুদূষণ রোধে নতুন উপগ্রহ তৈরি করতে চলেছে ইসরো| ইসরো-র দ্য স্পেস অ্যাপলিকেশন সেন্টার এবং টোরোন্টো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এরোস্পেস স্টাডিজের স্পেস ফ্লাইট ল্যাবোরেটরি যৌথভাবে তৈরি করতে চলেছে এই উপগ্রহ| নেক্স জেনারেশন আর্থ মনিটরিং অ্যান্ড অবজারভেশন অ্যান্ড এরোাসেল মনটিরিং নামক উপগ্রহটি ইসরো-র সব থেকে গুরুত্বপূর্ণ হাই পারফরমেন্স ন্যানো স্যাটেলাইট মিশনের অংশ|
দিল্লি, আহমেদাবাদ, লখনউ, অমৃতসর এলাহাবাদের মতো ভারতের গুরুত্বপূর্ণ শহরের বায়ুদূষণ এবং হাওয়ায় সাসপেন্ডেড পার্টিকলস ও এরোসলের উপস্থিতির উপর নজরদারি রাখবে এই ন্যানো স্যাটেলাইট| উল্লেখ্য, পরিসংখ্যান বলছে বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকায় নাম রয়েছে ভারতের পঁাচ এই গুরুত্বপূর্ণ শহরের| কৃত্রিম উপগ্রহটি তৈরি করা হবে কানাডায়| তবে এর সফটওয়্যার তৈরি করছে ইসরো-র দ্য স্পেস অ্যাপলিকেশন সেন্টার| এই উপগ্রহটির মাপ হবে ২ ফুট বাই ২ ফুট বাই ১ ফুট| ওজন ১৫ কেজির মতো| ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উপরে উত্ক্ষেপণ করা হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top