News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচন ঃ কংগ্রেস ধরাশায়ী, উত্থান বিজেপির, অমরপুর জয় করেও সিপিএমে শিরপীড়া
Image

উপনির্বাচন ঃ কংগ্রেস ধরাশায়ী, উত্থান বিজেপির, অমরপুর জয় করেও সিপিএমে শিরপীড়া

Amarput Electionনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ প্রত্যাশিত ছিল৷ তবে, অমরপুরে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসকে রীতিমতো সাইন বোর্ড সর্বস্ব করে দিয়েও বিজেপি’র উত্থানে চিন্তিত শাসক দল সিপিএম৷ ১০ হাজারেরও বেশী ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী৷ কিন্তু,  কংগ্রেসকে অনেক পিছনে ফেলে দিয়ে বিজেপি দ্বিতীয় স্থান দখল করে নেয়৷ অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী পরিমল দেবনাথ পেয়েছেন ২০ হাজার ৩৫৫টি ভোট৷ বিজেপি প্রার্থী রঞ্জিত দাসের দখলে যায় ৯ হাজার ৭৫৮টি ভোট৷ কিন্তু, রাজ্যের প্রধান বিরোধী দলের জামানত জব্দ হয়ে গিয়েছে৷ কংগ্রেস প্রার্থী চঞ্চল দে’র ঝুলিতে যায় মাত্র ১ হাজার ২৩১টি ভোট৷ এছাড়া রাজ্য ভাগের প্রবল দাবিদারদেরও অমরপুর উপনির্বাচনে জামানত জব্দ হয়েছে৷ এই দলের প্রার্থী পবিত্র মোহন জমাতিয়া পেয়েছেন মাত্র ১ হাজার ৬২৩টি ভোট৷ আমরা বাঙালীর প্রার্থী বিজয় দাস পেয়েছেন ১৪৯টি ভোট, আইএনপিটির প্রার্থী   নক্ষত্র জমাতিয়া ১৪৬টি ভোট এবং নির্দল প্রার্থী রণজয় জমাতিয়া পেয়েছেন ২১৬টি ভোট৷ আশ্চর্য্যের বিষয় আইএনপিটি, আমরা বাঙালী ও নির্দল প্রার্থীর তুলনায় ‘না’ তথা নোটা ভোট বেশী৷ ২৬২টি ভোট পড়েছে নোটাতে৷

১৩ ফেব্রুয়ারী অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৮৮ শতাংশ ভোট পড়েছিল৷ তাতে সিপিএম পেয়েছে ৬০৩৩ শতাংশ এবং বিজেপি পেয়েছে ২৮৯২ শতাংশ ভোট৷ আইপিএফটি পেয়েছে ৪৮১ শতাংশ ভোট এবং কংগ্রেস পেয়েছে ৩৬৫ শতাংশ ভোট৷ ভোটের ফলাফলে দেখা গিয়েছে একদিকে যেমন শাসক দল সিপিএম-কে টেক্কা দিতে উঠে এসেছে বিজেপি, তেমনি অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসকে পিছনের সারিতে ফেলে দিয়েছে আইপিএফটি৷

এই জয় নিশ্চিতভাবে শাসক দল সিপিএমের মনোবল বাড়িয়েছে৷ পাশাপাশি মেলারমাঠের কপালে বিজেপি-কে নিয়ে চিন্তার ভাঁজও পড়েছে৷ এক প্রেস বিবৃতিতে কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে সিপিএম জানিয়েছে, উপ নির্বাচনে কংগ্রেস, আই পি এফ টি, আই এন পি টি, আমরা বাঙালী ইত্যাদি দলের প্রার্থীদের জামানত জব্দ হয়েছে৷ ফলাফলে ম্পষ্ট অনুমান করা যায় কংগ্রেস দলের বেশীরভাগ ভোট উগ্র হিন্দুত্ববাদী বিজেপি’র দিকে গেছে৷ রাজ্যের কংগ্রেস দলে নেতৃত্বের আদর্শগত লড়াইয়ে চরম দেউলিয়াপনা নগ্ণভাবে উদ্ঘাটিত হয়েছে বলে সিপিএম উদ্বেগ প্রকাশ করেছে৷ তাতে স্পষ্ট বিজেপির উত্থানে এডিসি ও পুর নির্বাচনের পর এই উপ নির্বাচনের ফলাফলেও মেলারমাঠ যথেষ্ট চিন্তিত৷

এদিকে, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের উপনির্বাচনে অমরপুর কেন্দ্রে সিপিএমের ভোটের হার বেড়েছে৷ ২০১৩ সালে এই কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল ৪ হাজার ২২টি ভোট৷ প্রতিপক্ষ ছিল কংগ্রেস৷ এই উপ নির্বাচনে জয়ের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৯৭টি ভোট৷ কিন্তু, এবার প্রতিপক্ষ বিজেপি৷ সিপিএমের দাবি উপ নির্বাচনে দলীয় প্রার্থী ২০১৩ সালে বিধানসভা নির্বাচনের তুলনায় আরও সাড়ে ছয় হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন৷

ফলাফল ঘোষণা হওয়ার পর এক প্রেস বিবৃতিতে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর দাবি রাজ্য বামফ্রন্ট সরকারের নিরলস বহুমুখী উন্নয়ন প্রকল্প রূপায়নে পার্টি ও বামফ্রন্টের প্রতি জনগণের ক্রমবর্দ্ধমান সমর্থন এই ফলাফলে প্রতিফলিত হয়েছে৷ এদিকে, বিজেপি রাজ্য কমিটির দাবি অমরপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন দিয়েই রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে দল৷ তবে, ফলাফল নিয়ে কংগ্রেস কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি৷

সদ্য অনুষ্ঠিত অমরপুর বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী পরিমল দেবনাথকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নির্বাচকমন্ডলীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনের চাইতেও এই নির্বাচনে আরও বড় ব্যবধানে বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করার মধ্য দিয়ে নির্বাচকমন্ডলীর বৃহত্তম অংশ বামফ্রন্ট সরকারের প্রতি তাঁদের আস্থা ও বিশ্বাস পুনরায় বর্ধিত কলেবরে ব্যক্ত করেছেন৷ এটা বামফ্রন্ট সরকারের আত্মবিশ্বাস বৃদ্ধিতে নিঃসন্দেহে সাহায্য করবে এবং সাথে সাথে দায়িত্ব ও কর্তব্য প্রতিপালন সম্পর্কে আরও সচেতন করবে৷

মুখ্যমন্ত্রী বামফ্রন্টের নেতা ও কর্মী যাঁরা এই নির্বাচনী সংগ্রামে সক্রিয়ভাবে ভূমিকা প্রতিপালন করেছেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি এই নির্বাচনের সমগ্র প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পাদনের জন্য নির্বাচন দফতরের অফিসার কর্মী এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অফিসার ও কর্মীদের ও ধন্যবাদ জানান৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top