News Flash

  • Home
  • Uncategorized
  • বামফ্রন্টের কর্মধারায় আরও উন্নতি ঘটাতে হবে ঃ মানিক সরকার
Image

বামফ্রন্টের কর্মধারায় আরও উন্নতি ঘটাতে হবে ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষ্যে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়৷ নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা
রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি কেন্দ্রের বিজেপি সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ রাজ্যে বামফ্রন্টের শক্তিকে আরো সংহত করতে দলীয় নেতা কর্মীদের  আরো উদ্যোগী হতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
manikবিজেপি বনবাসী কল্যাণ সমিতির নামে উপজাতি এলাকায় একটি দুটি সুকল তৈরি করে চলেছে৷ এর বাইরে তারা হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মসুলমানের বিরুদ্ধে হিন্দু, হিন্দুকে খ্রিস্টানের বিরুদ্ধে, বুদ্ধধর্মাবলম্বীদের্ বিরুদ্ধে লেলিয়ে দেবার চেষ্টা করছে৷কেন্দ্রের বিজেপি সরকারের কাজকর্মের তিনি তীব্র সমালোচনা করেন৷ ২০ মাস যাবত দেশের অবস্থা শোচনীয়৷ দ্রব্যমূল্যবৃদ্ধি পাচ্ছে, টাকার দাম কমছে৷ মুদ্রাস্ফীতি ঘটছে৷ গরিব মানুষের পকেট কাটা হচ্ছে৷ বিজেপি কংগ্রেস শাসিত রাজ্যে কৃষক আত্মহত্যা করছে৷ বামশাসিত রাজ্যে কৃষক আত্মহত্যা করেনা৷ কারণ সরকার কৃষির উন্নতিতে কাজ করছে৷ কৃষকের  পাশে দাঁড়িয়ে কাজ করছে৷  মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বড়লোকদের স্বার্থে শোষণের নীতি বজায় রাখার জন্য ধর্মনিরপেক্ষতার যে আদর্শ তাকে দুর্বল করার চেষ্টা করছে৷ গত ২০ মাসে ভারতবর্ষে ৬০০ এর মতো সংখ্যালঘু  অংশের মানুষের উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে৷ আরএসএস, বজরংদল আক্রমণ সংগঠিত করে চলেছে৷
মুখ্যমন্ত্রী বলেন, সংগঠনকে আরো সংহত করতে হবে৷ আর  নতুন নতুন মানুষকে বামফ্রন্টের  পতাকাতলে সমবেত করতে হবে৷ বামফ্রন্টের কর্মধারার মধ্যে আরো উন্নতি ঘটাতে হবে৷ আমরা যাতে আরো দ্রুত রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারি সেজন্য উদ্যোগ নিতে হবে৷ এজন্য সবাইকে কাজ করতে হবে৷ নির্বাচনী সমাবেশে বিভিন্ন এলাকা থেকে  মিছিল এসে সমবেত হয়৷ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য র াখেন সিপিএম উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top