News Flash

  • Home
  • Uncategorized
  • রাবার উৎপাদন বিষয়ক কর্মশালা
Image

রাবার উৎপাদন বিষয়ক কর্মশালা

Rubber Workshopনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে রাবার উৎপাদন ও তার সদব্যবহার বিষয়ে আজ প্রজ্ঞাভবনে কর্মশালা অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় রাবার চাষ ও উৎপাদনের সাথে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিগণ ছাড়াও রাবার বোর্ড, টি এফ ডি পি সি, টি আর পি সি, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু৷ তিনি রাজ্যে রাবার চাষের এলাকা সম্প্রসারণের পাশাপাশি উন্নত রাবার উৎপাদনের উপর গুরুত্বারোপ করে বলেন, এই শিল্পের মাধ্যমে রাজ্যের মানুুষের আর্থ সামাজিক মান উন্নয়ন ঘটছে৷ আই এল এন্ড এফ এস সি ডি আই, (নতুন দিল্লী) এর চীফ অপারেটিং অফিসার ড এ  কে কৃষ্ণকুমার এধরনের কর্মশালার গুরুত্বারোপ করে বলেন, ত্রিপুরা রাজ্যের মাটি রাবার চাষের উপযোগী৷ বর্তমানে রাজ্যে ৬৭, ৭৩০ হেক্টর এলাকায় রাবার চাষ হচ্ছে৷ অনুষ্ঠানে স্বাগত ভাষমে টি আই ডি সি’র ম্যানেজিং ডিরেক্টার ভি জে জেনার বলেন, বোধজংনগর শিল্পনগরীতে রাবার পার্ক গড়ে তোলা হয়েছে৷ সেখানে বর্তমানে ৫টি ইউনিটে রাবারের বিভিন্ন সামগ্রী তৈরীর কাজ চলছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top