News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরের দেয়াল ভেঙ্গে নিহত গৃহস্বামী
Image

ঘরের দেয়াল ভেঙ্গে নিহত গৃহস্বামী

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ মাটির দেওয়াল ঘর ধবসে ধবস চাপায় পড়ে জখম এক ব্যক্তির মৃত্যু হল খোয়াইয়ে৷  মৃতের নাম সুমন্ত তাঁতি৷ বাড়ি খোয়াই চা বাগান পঞ্চায়েতের বেলটিলা এলাকায়৷ জানা যায়, সোমবার রাত সাতটা নাগাদ সুমন্ত তাঁতি নিজ ঘরেই রান্না করছিল৷ হঠাৎ মাটির দেওয়াল ঘরটি হুড়মুড়িয়ে ধবসে পড়ে৷ ধবসের নিচে চাপা পড়ে সুমন্ত তাঁতি ঘর ভেঙ্গে পড়া এবং সুমন্ত তাঁতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন৷ তাকে ধবসের নিচ থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজনরা৷ অবস্থা সংকটজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ রাতেই তার মৃত্যু হয়েছে৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ সুমন্ত তাঁতি পেশায় একজন শ্রমিক ছিল৷ তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top