News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন হল উন্নয়নের লড়াই, বললেন উপজাতি কল্যাণমন্ত্রী
Image

নির্বাচন হল উন্নয়নের লড়াই, বললেন উপজাতি কল্যাণমন্ত্রী

Aghore Debbarmaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ এডিসি’র ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারে সামিল হয়েছে শাসক দল সিপিআইএম৷ খোয়াইয়ের তুলাশিখরের কমলাবাগান অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা প্রতিটি ভিলেজের প্রতিটি ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য গণদেবতাদের প্রতি আহ্বান জানান৷
[vsw id=”cSL_n4ieAfA” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]উল্লেখ্য, খোয়াইয়ের তুলাশিখরের কমলাবাগান অঙ্গনওয়াড়ী কেন্দ্র ময়দানে ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশের প্রধান বক্তা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা উপজাতি কল্যাণমন্ত্রী অঘোর দেববর্মা বলেন, নির্বাচন হল উন্নয়নের লড়াই৷ কোন ঝগড়া নয়৷ ৪/৫টি রাজনৈতিক দল প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করে৷ নির্বাচনে ভোটাররা তাদের নিজেদের গ্রামের উন্নয়ন অনুন্নয়নের জবাব দেন৷ এডিসির ভিলেজ কমিটির নির্বাচন, টিটিএএডিসি নির্বাচন, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনই হোক না কেন সরকারের সরকারের কাজকর্মের প্রতিফলন ঘটে ভোট বাক্সে৷ এদিন, নির্বাচনী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমডিসি গুরুপদ দেববর্মা, যতীন্দ্র দেববর্ম প্রমুখ৷
ভিলেজ ভোটের দিন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে উঠেছে৷ বিভিন্ন স্থানে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে৷ প্রত্যন্ত পাহাড়ী জনপদে চলছে জোরদার প্রচার৷ কংগ্রেস শীতঘুমে থাকলেও আইপিএফটি সরব রয়েছে৷ভিলেজ কাউন্সিল নির্বাচনে আইপিএফটি দলের উপর নির্ভর করে জাতীয় দলগুলি সহ একাধিক আঞ্চলিক দল এবার শক্ত মারখেল৷ খোয়াই মহকুমার পদ্মবিলে ১৭টিএডিসি ভিলেজের মধ্যে ১৬টি এডিসি ভিলেজ আইপিএফটি এবং ১টি এডিসি ভিলেজের দুটি ওয়ার্ডে কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়ে গণতন্ত্রের মান বাঁচালেও তুলাশিখরে আইপিএফটি ২৩টি এডিসি ভিলেজের মধ্যে ১৩টিতে শাসক দলকে বিনাযুদ্ধে জয়ী করায়৷ এবছর আইপিএফটির দাপট দেখে জাতীয় দল কংগ্রেস বিজেপি এবং আঞ্চলিক দল আইএনপিটি ও এন সি টি ভোটের লড়াই থেকে সরে গিয়ে ভোট ভাগাভাগি রোধ করতে আইপিএফটিকে সুবিধা করে দিয়েছিল৷ সরকটি বিরোধী দল তুলাশিখরের ২৩টি এডিসি ভিলেজে প্রার্থী না দিয়ে সব ছেড়ে দেয় আইপিএফটির হাতে৷ গত দুদিনে আইপিএফটি ২৩টি ভিলেজের মধ্যে পশ্চিম লক্ষ্মীছড়া, পূর্ববাচাই বাড়ি পূর্ব বেহালাবাড়ি, পশ্চিম বাচাইবাড়ি ও তকসাইয়া বাড়ি এই পাঁচটি ভিলেজের সবকটি ওয়ার্ডে শুধুমাত্র প্রার্থী দিতে পেরেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top