News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্র-রাজ্যের দূরত্ব কমানোর দাওয়াই দিলেন ডোনার মন্ত্রী
Image

কেন্দ্র-রাজ্যের দূরত্ব কমানোর দাওয়াই দিলেন ডোনার মন্ত্রী

Dr. Jitendra Singhনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ ডোনার মন্ত্রকের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যগুলির সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে৷ এই দূরত্ব কমিয়ে আনার জন্য গুরুত্বারোপ করেছেন ডোনার মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং৷ আসামের ডিব্রুগড়ে প্রশাসনিক একটি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সিং বলেন, ডোনারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন এই অঞ্চলের রাজ্যগুলির জেলা প্রশাসনিক কর্তাদের মধ্যে সমন্বয় রক্ষা করে চলা৷
প্রয়োজনে বিডিও কনফারেন্সের আয়োজন করা৷ তাতে করে তৃণমূল স্তরে সাধারণ জনগণের কাছে সমস্ত প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে৷ তিনি উদ্বেগের সঙ্গে বলেন অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিক সমন্বয়ের ঘাটতির জন্য জনগণ ঐসব প্রকল্পের সুফল পাচ্ছেন না৷ জীতেন্দ্র সিং বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, প্রতিটি রাজ্য সরকারকে এই বিষয়ে সক্রিয় হওয়া প্রয়োজন যে, সমস্ত ডোনার প্রকল্প গুলি যাতে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়৷ তার জন্য প্রশাসনিক স্তরে জেলা প্রশাসিনক কর্তা এবং বিধায়ক ও সাংসদদের যুক্ত করতে হবে৷ এই সমস্ত বিষয়গুলিকে যদি গুরুত্ব দিয়ে দেখে প্রতিটি রাজ্য সরকার তাহলে ডোনার মন্ত্রকের প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন হবে এবং জনগণ উপকৃত হবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top