News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর সাথে বিবাদের জেরে নিজ বসত ঘরে আগুন দিল স্বামী, অল্পেতে রক্ষা ৭০টি বাড়ি
Image

স্ত্রীর সাথে বিবাদের জেরে নিজ বসত ঘরে আগুন দিল স্বামী, অল্পেতে রক্ষা ৭০টি বাড়ি

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ বড়সড় অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল কল্যাণপুর ব্লকের অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের প্রায় ৭০টি বসত ঘর৷ জানা গেছে স্ত্রীর কাছে বন্ধনের টাকা চেয়ে না পাওয়ায় এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর সরকারের গুণধর পুত্র দীপক সরকার আকন্ঠ মদ্যপান করে নিজের বসতঘরেই আগুন লাগিয়ে দেন৷ পরে কল্যাণপুর থেকে দমকলের কর্মীরা ছুটে গিয়ে আগুন আয়ত্বে আনেন৷ পুলিশ দীপক সরকারকে গ্রেপ্তার করেছে৷
শুক্রবার বড় সড় অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল দ্বারিকাপুর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ৭০টি বসতঘর৷ এক মদ্যপ আকন্ঠ মদ্যপান করে এসে নিজ ঘরেই আগুন লাগিয়ে দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়৷ ঘটনার বিবরণে জানা গেছে, কল্যাণপুর ব্লকের দ্বারিকাপুর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর সরকারের গুণধর পুত্র দীপক সরকার প্রায়ই মদমত্ত অবস্থায় তার স্ত্রীর উপর নির্যাতন করে আসছে৷ গতকাল দীপক সরকারের স্ত্রী বন্ধন ব্যাঙ্ক থেকে টাকা ধার নেন৷ সে টাকার ভাগ চায় দীপক৷ কিন্তু স্ত্রী মদ্যপ স্বামীকে টাকা দিতে অস্বীকার করেন৷ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে আকন্ঠ মদ্যপান করে বাড়িতে এসে দীপক স্ত্রীকে মারধর করে৷ পরে ঘরের ভেতর থেকে স্ত্রী ও ছেলেকে বের করে দিয়ে কেরোসিন ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয়৷ ঘর থেকে ধোঁয়া বেরুচ্ছে দেখে স্থানীয় লোকেরা কল্যাণপুর দমকল অফিসে খবর দেন৷ খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্বে আনেন৷ এদিন এক দমকল কর্মী জানান, একটু দেরি হলেই আঘুন ছড়িয়ে পড়তে পারত৷ এতে ক্ষতি হতে পারত গোটা এলাকার৷ এদিকে অগ্ণিকান্ডের খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে৷ পরে পুলিশ মদ্যপ দীপক সরকারকে গ্রেপ্তার করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top