News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজের ভেতরে আচমকা বিস্ফোরণে মৃত ১, জখম ৩
Image

কলেজের ভেতরে আচমকা বিস্ফোরণে মৃত ১, জখম ৩

bomb blastচেন্নাই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : কলেজের ভেতরে আচমকা বিস্ফোরণে মৃতু্য হল ১ জনের| গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৩ জন| শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোড় জেলার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে| পুলিশ জানায়, মৃতের নাম কামারাজ| ওই কলেজের বাস চালক ছিলেন তিনি| গুরুতর জখম তিনজন ওই কলেজের মালি| এদিন কলেজের ভিতর কীভাবে বিস্ফোরণ হল, তা স্পষ্ট নয়| ড্রোনের মত উড়ন্ত কোনও বস্তুর থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে ভেলোড়ের ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বাগান পরিষ্কার করছিলেন তিনজন মালি| সেই সময় আচমকাই সশব্দে একটি বিস্ফোরণ ঘটে| ঘটনাস্থলেই মৃতু্য হয় কামারাজের| গুরুতর জখম হন ওই তিন মালি| এছাড়া ওই বিস্ফোরণে কলেজের ভিতর দাঁড়িয়ে থাকা সাতটি বাসের জানলার কাঁচ ভেঙে যায়| কলেজ বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়| অনেকগুলি জানলার কাচ ভেঙে পড়ে| বিস্ফোরণের বস্তুটি কী এবং কোথা থেকে এল তার তদন্ত শুরু হয়েছে বলে জানান ভেলোড়ের এসপি সেন্ডিল কুমারি| শীঘ্রই পুরো বিষয়টি সামনে আসবে বলেও আশাবাদী তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top