News Flash

  • Home
  • Uncategorized
  • জিকা ভাইরাস ভারতে `ডেঞ্জার জোনে’ রয়েছে
Image

জিকা ভাইরাস ভারতে `ডেঞ্জার জোনে’ রয়েছে

zika virusনয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : বর্তমান বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে জিকা ভাইরাস| ব্রাজিলে সূত্রপাত এই ভাইরাসের| পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে সে দেশে সন্তানধারনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে| মশাবাহিত এই রোগ প্রাণঘাতী না হলেও এই রোগের ভয়াবহ প্রভাব পড়তে পারে সদ্যজাতদের উপর| ভারতে এখনও পর্যন্ত এরকম কোনও রোগের উদাহরণ পাওয়া যায়নি| তবে ভারত `ডেঞ্জার জোনে’ রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা|
জিকা হল ডেঙ্গির মতই এক ধরনের জ্বর| মায়ের শরীরে এই রোগের সংক্রমণ হলে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে| ভারতে এখনও কোনও জিকার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি| দক্ষিণ আমেরিকার বিভিন্ন শহরেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে| মায়ের এই রোগ হলে সন্তান জন্মানোর পর দেখা যাচ্ছে শিশুর মাথা আকারে ছোট এবং অপরিণত হচ্ছে|
এডিস ইজিপ্টি মশাটি যেখানে যেখানে রয়েছে সেখানেই এই রোগের সম্ভাবনা রয়েছে| এই মশা আবার ডেঙ্গুও বহন করে| ম্যাপে দেখা যাচ্ছে পুরো ভারতেই এই মশার আধিপত্য রয়েছে| সুতরাং এই ভাইরাস একবার এসে পড়লে গোটা দেশে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top