News Flash

  • Home
  • Uncategorized
  • দশরথ দেবের জন্ম শতবর্ষ-রাজ্যব্যাপী সিপিএমের ঠাসা কর্মসূচী, আসছেন ইয়েচুরি
Image

দশরথ দেবের জন্ম শতবর্ষ-রাজ্যব্যাপী সিপিএমের ঠাসা কর্মসূচী, আসছেন ইয়েচুরি

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ আগামী ২রা ফেব্রুয়ারি রাজ্যে আসছেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ এদিন বিকেলে রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ সোমবার সিপিএমের রাজ্য সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দশরথ দেব জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক তথা সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর এ সংবাদ জানান৷ তিনি বলেন, বর্ষব্যাপী প্রয়াত জননেতার জীবনআদর্শ নিয়ে নানা আলোচনা চক্র সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ জন্ম শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান হবে আগরতলায়৷ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা, সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নিরঞ্জন দেববর্মা৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজনবাবু বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে দশরথ দেবের মতো জননেতার চিন্তাধারা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বর্ষব্যাপী অনুষ্ঠান পালন করা হয়েছে৷ আগামী দিনেও এধরনের প্রয়াস অব্যাহত থাকবে৷ জননেতা দশরথ দেব জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলাস্তরেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷ আগামী ৩১ জানুয়ারি বেলা দুটোয় আমবাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷  বক্তব্য রাখবেন মন্ত্রী মানিক দে৷ ২৮ জানুয়ারি বিকেল তিনটায় খোয়াইয়ে আলোচনা সভায় বক্তব্য রাখবেন রাজ্য সম্পাদক বিজন ধর, এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, বিধায়ক মাধব সাহা প্রমুখ৷ ২৯ জানুয়ারি বিশ্রামগঞ্জে আলোচনা সভায় বক্তব্য রাখবেন নারায়ণ কর, নিরঞ্জন দেববর্মা ও বুরা চক্রবর্তী৷ ৩১ জানুয়ারি বিকেলে বিলোনিয়ায় আয়োজিত আলোচনাচক্রে বক্তব্য রাখবেন বিজন ধর ও বাসুদেব মজুমদার৷  ২৯ জানুয়ারি ধর্মনগরে বক্তব্য রাখবেন গৌতম দাস ও অমিতাভ দত্ত৷ ২৮ জানুয়ারি দুপুরে কৈলাসহরে বক্তব্য রাখবেন রমা দাস ও বিজয় রায়৷ ২রা ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভাবে আগরতলায় রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটুব্যরোর সদস্য মানিক  সরকার , অঘোর দেববর্মা, বিজন ধর প্রমুখ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top