News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার, অসাংবিধানিক বলল কংগ্রেস
Image

অরুণাচলে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার, অসাংবিধানিক বলল কংগ্রেস

Arunachal Pradeshনয়াদিল্লি, ২৪ জানুয়ারি ৷৷ অরুণাচল প্রদেশে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন৷ রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনই প্রস্তাব দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
জানা গিয়েছে, রবিবার সকালে অমিত শাহের সভাপতি পদে পুননির্বাচনের অনুষ্ঠানের আগেই নিজ বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতের উত্তর-পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷ সেই আলোচনাতেই অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছেও কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনরায় এই সুপারিশ করবেন প্রধানমন্ত্রী৷ তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর৷
জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই অরুণাচল প্রদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে৷ গত মাসে বিধানসভা অধিবেশন চলাকালীন আস্থা হারায় অরুণাচল সরকার৷ ৪৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ২৬ জনকে নিয়ে বিধানসভা ছাড়েন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নাবাম তুকি৷ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের গণতন্ত্র রক্ষার জন্য হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছিলেন স্বয়ং তুকি৷
অরুণাচলে রাজনৈতিক অস্থিরতাটি মূলত শুরু হয়েছিল গত বছরের ১৬ ডিসেম্বর৷ ৬০ সদস্যের অরুণচাল বিধানসভায় কংগ্রেস বিধায়ক ৪৭ জন৷ এর মধ্যে কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর ২১ জন বিধায়ক সহ দুইজন নির্দল ১১ জন বিজেপি সদস্যের সঙ্গে হাত মেলায়৷ ফলে, মুখ্যমন্ত্রী তুকির বিপক্ষে একজোট হন ওই ৩৪জন বিধায়ক৷ তুকির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব্য আনেন তাঁরা৷ যাকে অসাংবিধানিক ও বেআইনী আখ্যা দিয়েছেন তুকি৷ কিন্তু, তার পরোয়া না করে বিক্ষুব্ধরা তুকি পরিবর্তে অন্য এক সদস্যকে মুখ্যমন্ত্রী বাছেন৷ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ঘটনা৷ এমনকী, রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা জ্যোতিপ্রসাদ রাজখোয়া ‘বিজেপি এজেন্ট’ হিসাবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন তুকি৷
এদিকে, সূত্রের খবর অরুণাচলের পরিস্থিতি নিয়ে অ্যাটর্নি জেনারেলের পরামর্শও নেওয়া হয়েছে৷ তার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী নাবাম তুকি রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে মত কেন্দ্রের বিজেপি সরকারের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করে কেন্দ্র৷ যদিও রাজ্যের পরিস্থিতির বিষয়টি এখন আদালতের বিচারাধীন৷ ফলে, সেই শুনানির মাঝেই ক্যাবিনেটের এই সুপারিশে রীতিমতো ক্ষুব্ধ ক্ষমতাসীন দল কংগ্রেস৷ বিষয়টি আদালতে টেনে নিয় যাওয়ার কাথা্য জানিয়েছে তারা৷
অন্যদিকে, কংগ্রেস নেতা কপিল সিববাল অরুণাচলে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাবের নিন্দা জানিয়েছেন৷ এদিকে, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত অসাংবিধানিক৷ রাজ্যের ক্ষমতার উপর হস্তক্ষেপ করা হয়েছে৷ এদিকে নাবাম তুকি বলেছেন, অরুণাচলে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট হয়ে কাজ করছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top