News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোট নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
Image

ভিলেজ ভোট নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৩ জানুয়ারি৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে৷ শাসক দল সিপিএম ভিলেজ কমিটির নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করতে শুরু করেছে৷ আজ দক্ষিণ জেলার বিলোনিয়ায় দশটি ভিলেজ কমিটির ৬৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিএম৷ ৪০টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সিপিএম বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত দলীয় ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভিলেজ কমিটির দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন৷ সাংবাদিক সম্মেলনে বিধায়ক বাসুদেব মজুমদারও উপস্থিত ছিলেন৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় সম্পাদক তাপস দত্ত বলেন, আইপিএফটি বিভেদের রাজনীতি শুরু করেছে৷ ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ পৃথক ত্রিপুরা ল্যান্ডের দাবিকে তিনি ধিক্কার জানিয়েছেন৷ এধরনের দাবির মধ্য দিয়ে নতুন করে অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷ রাজ্যে বর্তমানে যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে এই পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্যেই আইপিএফটি পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছে৷ তিনি বলেন, বামফ্রন্ট আমলে এ রাজ্যে উপজাতিদের প্রভূত উন্নতি সাধিত হয়েছে৷
এডিসি এলাকার জনগণের আর্থসামাজিক মানোন্নয়ন ঘটেছে৷ শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট,পানীয় জল সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রাজ্য স রকার এবং এডিসি প্রশাসন হাতে হাত ধরে কাজ করে চলেছে৷ এই শান্তির পরিবেশ অক্ষুণ্ণ্ রাখার স্বার্থেই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিটি ভিলেজ কমিটির প্রতিটি আসনে সিপিএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top