News Flash

  • Home
  • Uncategorized
  • শিবসেনার হুমকি উপেক্ষা করে কেরলে অনুষ্ঠান করবেন গুলাম আলি
Image

শিবসেনার হুমকি উপেক্ষা করে কেরলে অনুষ্ঠান করবেন গুলাম আলি

গুলাম আলি
গুলাম আলি

তিরুবনন্তপুরম, ১৭ জানুয়ারি (হি.স.) : কেরলে অনুষ্ঠান করতে চলেছেন পাক শিল্পী গুলাম আলি| যদিও এই অনু্‌ষ্ঠান বানচাল করার হুমকি দিয়েছে শিবসেনা| কিন্তু সেই হুমকি উপেক্ষা করেই আর কয়েক ঘণ্টা পরেই কোজিঝড়ে অনুষ্ঠিত হতে চলেছে গুলাম আলির কনসার্ট| তাই এই অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে| মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী|
কেরলের এসিপি (স্পেশ্যাল ব্রাঞ্চ) পি টি বালান জানিয়েছেন, গজল কনসার্টের জন্য ৬০০-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে| অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং পুলিশ সুাপরিটেন্ডেন্টও উপস্থিত রয়েছেন| এছাড়া পার্শ্ববর্তী জেলা থেকে পুলিশ কর্মী নিয়ে আসা হয়েছে| সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলে, অনুষ্ঠান মঞ্চের পাশে গুলাম আলির ব্যক্তিগত পুলিশ ভ্যান ছাড়াও দুগাড়ি কম্যান্ডো মোতায়েন থাকবে| পুলিশ মোতায়েনের পাশাপাশি দর্শকদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে| অনুষ্ঠান হলের ভিতর হাতব্যাগ বা কোনও জিনিস নিয়ে ঢোকা যাবে না বলে পুলিশের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে| গুলাম আলির অনুষ্ঠানের বিরোধিতা করে শিবসেনা এবং হনুমান সেনার সদস্যরা একটি প্রতিবাদ মিছিল বের করবে| তবে সেই প্রতিবাদ মিছিল অনুষ্ঠান স্থলের ৬০০ মিটার দূরেই আটকে দেওয়া হবে বলে এসিপি জানিয়েছেন|
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি দিল্লিতে গুলাম আলির কনসার্টে ব্যাপক ভাঙচুর চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল শিবসেনা| তার জেরে মুম্বইয়ের অনুষ্ঠান বাতিল করে দিয়েছিলেন পাক শিল্পী| তবে গত সপ্তাহেই কলকাতায় নির্বিঘ্নে অনুষ্ঠান করেন তিনি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top