News Flash

  • Home
  • Uncategorized
  • লাইনে দাঁড়িয়ে টাকা তোলার ঝঞ্ঝাট শেষ, এটিএম চালু করবে ডাক বিভাগ
Image

লাইনে দাঁড়িয়ে টাকা তোলার ঝঞ্ঝাট শেষ, এটিএম চালু করবে ডাক বিভাগ

india postনয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : পোস্ট অফিসে লাইনে দাঁড়িয়ে টাকা তোলার ঝঞ্ঝাট শেষ হতে চলেছে| চলতি বছরের মার্চের মধ্যেই ১,০০০ এটিএম চালু করার পরিকল্পনা নিল | সেই সঙ্গে ২৫ হাজার বিভাগীয় ডাকঘরকে কোর ব্যাঙ্কিং সিস্টেমের আওতাতেও নিয়ে আসা হচ্ছে| ডাক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই ১২,৪৪১ টি পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং সিস্টেমের ( সিবিএস) আওতায় নিয়ে আসা হয়েছে| ৩০০ এটিএমও চালু হয়েছে| আগামী মার্চের মধ্যে সারা দেশে আরও এক হাজার এটিএম চালু করবে ডাক বিভাগ|
ব্যাঙ্কের মত পোস্ট অফিসেও সিবিএস (কোর ব্যাঙ্কিং সিস্টেম) তো আগেই চালু হয়ে গিয়েছিল| এবার মানুষের সুবিধার জন্য এটিএম পরিষেবা চালু করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার| তাও আবার আগামী মাস থেকেই| রবিবার পোস্ট দফতর (ডিওপি)-এর তরফ থেকে এমনটাই ঘোষণা করা হল| ডিওপি সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসের মধ্যেই ১ হাজারটি এটিএম কাউন্টার খোলা হবে এবং ২৫ হাজার বিভাগীয় পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ের অধীনে নিয়ে আসা হবে| ইতিমধ্যে ১২ হাজার ৪৪১টি পোস্ট অফিস সিবিএস-এর অধীনে রয়েছে এবং এগুলির জন্য ৩০০টি এটিএম কাউন্টার খোলার কথা নিশ্চিত রয়েছে|
সারা দেশে মোট ২৫ হাজার বিভাগীয় পোস্ট অফিস এবং ১ লক্ষ ৩০ হাজার গ্রামীণ পোস্ট অফিস রয়েছে| এগুলির সবকটিতে এটিএম পরিষেবা দেওয়ার পাশাপাশি সৌর বিদু্য এবং বায়োমেট্রিক হ্যান্ড-হেল্ড ডিভাইস চালু হবে বলেও ডিওপি সূত্রের খবর| তবে এগুলি আগামী বছরের আগে চালু করা সম্ভব হবে না বলেও জানানো হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top