জাকার্তা, ১৭ জানুয়ারি (হি.স.) : রবিবার মাঝারি মাপের ভূমিকম্পে কঁাপল ইন্দোনেশিয়া | রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫| কম্পনের ফলে ৮ জন আহত হয়েছেন | প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর|
সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন সকাল ৮টা ২২ মিনিট (স্থানীয় সময়) নাগাদ মালুকু দ্বীপের কাছে বান্দা সমুদ্রতলের ৪৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উসস্থল| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫| ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের তরফে জানানো হয়, ভূমিকম্পে কোনও সমুদ্রতল-ভূকম্পনের ফলে কোনও সুনামি উপন্ন না হলেও, কম্পনের ফলে সংলগ্ন আম্বালৌ দ্বীপের প্রায় ১২০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়| ৮ জন আহত বলে খবর| তবে, কোনও মৃতু্যর খবর নেই| প্রসঙ্গত, প্যাসিফিক রিং অব ফায়ার-এ অবস্থিত ইন্দোনেশিয়া| ভূতত্ত্ববিদদের মতে, এই অঞ্চল অতি-ভূকম্পন প্রবণ এলাকা বলে পরিচিত|
ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















