News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃতু্য জিএনএলএ জঙ্গির
Image

নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃতু্য জিএনএলএ জঙ্গির

meghalayaশিলং, ১৬ জানুয়ারি (হি.স.): নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃতু্য হল গারো ন্যাশনাল লিবারেশন আর্মি-র এক জঙ্গির| মৃত জঙ্গির নাম কান্দেম| সে ছিল আইইডি বিশেষজ্ঞ| পুলিশের খাতায় `ওয়ান্টেড’ ছিল কান্দেম| গত বছর ব্লক উন্নয়ন আধিকারিককে অপহরণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে|
গোপন সূত্রে খবর পেয়ে মেঘালয় পুলিশের সুইফট উইপনস অ্যান্ড ট্যাকটিক্স-এর কম্যান্ডোরা পূর্ব গারো হিলস জেলায় গারো ন্যাশনাল লিবারেশন আমির একটি ক্যাম্পে অভিযান চালায়| কম্যান্ডোদের ঢুকতে দেখেই গারো ন্যাশনাল লিবারেশন আর্মি-র জঙ্গিরা গুলি চালাতে থাকে| কম্যান্ডো পাল্টা গুলি চালালে মৃতু্য হয় ওই ক্যাম্পের মধ্যে থাকা এক জঙ্গির| আরও এক জঙ্গির হাতে গুলি লাগে| গারো ন্যাশনাল লিবারেশন আর্মি-র শিবির থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন আইজি (অপারেশন) জিএইচপি রাজু|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top