শিলং, ১৬ জানুয়ারি (হি.স.): নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃতু্য হল গারো ন্যাশনাল লিবারেশন আর্মি-র এক জঙ্গির| মৃত জঙ্গির নাম কান্দেম| সে ছিল আইইডি বিশেষজ্ঞ| পুলিশের খাতায় `ওয়ান্টেড’ ছিল কান্দেম| গত বছর ব্লক উন্নয়ন আধিকারিককে অপহরণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে|
গোপন সূত্রে খবর পেয়ে মেঘালয় পুলিশের সুইফট উইপনস অ্যান্ড ট্যাকটিক্স-এর কম্যান্ডোরা পূর্ব গারো হিলস জেলায় গারো ন্যাশনাল লিবারেশন আমির একটি ক্যাম্পে অভিযান চালায়| কম্যান্ডোদের ঢুকতে দেখেই গারো ন্যাশনাল লিবারেশন আর্মি-র জঙ্গিরা গুলি চালাতে থাকে| কম্যান্ডো পাল্টা গুলি চালালে মৃতু্য হয় ওই ক্যাম্পের মধ্যে থাকা এক জঙ্গির| আরও এক জঙ্গির হাতে গুলি লাগে| গারো ন্যাশনাল লিবারেশন আর্মি-র শিবির থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন আইজি (অপারেশন) জিএইচপি রাজু|
নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃতু্য জিএনএলএ জঙ্গির
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















