News Flash

  • Home
  • Uncategorized
  • পরিষেবার মানোন্নয়নে উদাসীনতা, ভাঙ্গা ঢোল পেটালেন বিএসএনএলের সিজিএম
Image

পরিষেবার মানোন্নয়নে উদাসীনতা, ভাঙ্গা ঢোল পেটালেন বিএসএনএলের সিজিএম

BSNLনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ রাজ্যে বিএসএনএল এর পরিষেবা নিয়ে যখন গ্রাহকরা তিতিবিরক্ত তখন ভাঙ্গা ঢোল পেটালেন সংস্থার সিজিএম৷ একই সঙ্গে গ্রাহকদের পরিষেবার মান উন্নয়নের ক্ষেত্রে কার্য্যকরী কি ব্যবস্থা গ্রহণ করা হবে এই ব্যাপারে কোন আশার আলো দেখাতে পারেননি সংস্থার এন ই সার্কেল-১ এর সিজিএম কে কে সাক্সেনা৷ বুধবার কামান চৌমুহনীস্থিত বিএসএনএল কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন সিজিএম৷ সাংবাদিক সম্মেলনে সাক্সেনা সাহেব রাজ্যে বিএসএনএলের গ্রাহক সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে গুরুত্বারোপ করেছেন৷ তিনি বলেন, রাজ্যে বিএসএনএল এর সিম বিক্র বৃদ্ধি পেয়েছে৷ নতুন ১০ হাজার সিম বিক্রি হয়েছে৷ একই সঙ্গে ল্যান্ড লাইন সংযোগ বৃদ্ধির ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ অন্যদিকে মোবাইল বিটিএস সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এছাড়াও নতুন নতুন স্থানে বিটিএস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে কিছু কিছু ক্ষেত্রে জনগণের তরফ থেকে সহযোগিতা না পাওয়ায় বিটিএস বসানো সম্ভব হচ্ছেনা৷ টাওয়ার বসানো হলে মানব স্বাস্থ্যের উপর তার ক্ষতিকারক প্রভাব পড়ে বলে জনমনে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে৷ এই ভ্রান্ত ধারনার জন্য অনেকেই বিটিএস বাসানোর ক্ষেত্রে আপত্তি জানাচ্ছেন৷ সিজিএম জানিয়েছেন এই ধরনের কোন ঝঁুকির বিষয় নেই৷
এদিকে গ্রাহকদের পরিষেবার মান কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে সিজিএমের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি৷ তিনি সাংবাদিকদের প্রশ্ণের জবাবে স্বীকার করেন যে কিছু কিছু ক্ষেত্রে কল ড্রপ এর মতো ঘটনা ঘটে চলেছে৷ তবে এক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার উপরও কিছুটা দায় চাপিয়ে দিয়ে তিনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন৷ তিনি বলেন, বিটিএস গুলিতে অনেক সময় বিদ্যুৎ থাকেনা সেজন্য প্রযুক্তিগত সমস্যার সৃষ্টি হয় ফলে কল ড্রপ এর মতো ঘটনা ঘটে চলেছে৷ তিনি জানান, বিএসএনএল কতৃপক্ষ দ্রুত এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই বিষয়ে কাজ করছে৷ অন্যদিকে সন্ধ্যার পর থেকে বিএসএনএলের ব্রডব্যান্ড তথা ইন্টারনেট পরিষেবার যে গঙ্গাপ্রাপ্তি হয় সেই বিষয়ে তিনি বলেন ইন্টারনেশন্যাল ইন্টারনেট গেটওয়ে চালু হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না৷ বাংলাদেশের ভেতরে দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে টেলি পরিষেবার যে প্রকল্পটির উদ্বোধন করা হয়েছিল সেটির কাজ প্রায় ৯৯ শতাংশ সম্পন্ন হয়ে গেছে৷ কবে নাগাদ ইন্টারনেশন্যাল ইন্টারনেট গেটওয়ে চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি৷ তবে খুব শীঘ্রই তা চালু করা হবে বলে জানান৷ এই ইন্টারনেশন্যাল ইন্টারনেট গেটওয়ে এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশষ্ট ব্যক্তিদের মধ্যে কারা উপস্থিত থাকবেন এই ব্যাপারেও সিজিএম কে কে সাক্সেনা নীরবতাই অবলম্বন করেছেন৷ প্রসঙ্গক্রমে, সিজিএম জানান রাজ্যে বর্তমানে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার গ্রাহক রয়েছে বিএসএনএলের৷ তার মধ্যে ২৮ হাজার ল্যান্ড লাইন গ্রাহক, ৩২ হাজার ডব্লিও এল এল গ্রাহক এবং বাকিরা প্রিপেইড এবং পোস্ট পেইড মোবাইল গ্রাহক৷
এই বিশাল সংখ্যক গ্রাহকের দায়িত্ব কাধে নিয়ে বিএসএনএল যে রীতমতো হিমসিম খাচ্ছে তা অকপটে স্বীকার করে নিয়েছেন সিজিএম৷ তিনি জানান কর্মী স্বল্পতার দরুন কাজকর্মে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে৷ নতুন নিয়োগের ব্যাপারে কোন উদ্যোগ কর্পোরেট অফিস নিচ্ছেনা বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top