News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোট হামলায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পাকিস্তানকে সময় দেওয়া উচিত, মন্তব্য রাজনাথ সিংয়ের
Image

পাঠানকোট হামলায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পাকিস্তানকে সময় দেওয়া উচিত, মন্তব্য রাজনাথ সিংয়ের

rajnath singhনয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স) : পাঠানকোট হামলায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে পাকিস্তান| তাই এই বিষয়ে পাকিস্তানকে আরও সময় দেওয়া উচিত| মঙ্গলবার ভারত-পাক সম্পর্কের দ্বৈরথে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| তিনি বলেন, পাকিস্তান ভারত সরকারকে আশ্বাস দিয়েছে| অন্তত এখনই পাকিস্তানকে অবিশ্বাস করা আমাদের উচিত নয়| আমাদের অপেক্ষা করা উচিত|
যদিও পাঠানকোট হামলায় পাক যোগ নিয়ে ভারত সরকারের সমস্ত প্রমাণ খারিজ করে দিয়েছে ইসলামাবাদ| জঙ্গিদের মোবাইল ফোন থেকে যে সমস্ত নম্বর পাওয়া গিয়েছে, সেগুলি পাকিস্তানের নয় বলে দাবি জানিয়েছে পাক গোয়েন্দা সংস্থা| কিন্তু এতেও পাকিস্তানের উপর আস্থা হারাচ্ছে না নয়াদিল্লি| স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে| আমি মনে করি আমাদের অপেক্ষা করা উচিত| তাই পাঠানকোট তদন্তে সাহায্যের জন্য পাকিস্তানের হাতে আরও বেশ কিছু প্রমাণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| এই প্রমাণগুলির মধ্যে রয়েছে, জঙ্গিদের ছবি, আঙুলের ছাপ এবং তাদের মোবাইলের কথোপকথন| এই তিনটি উপাদানের মধ্য দিয়ে পাঠানকোট হামলার সঙ্গে পাক যোগের প্রমাণ মিলবে বলে আশাবাদী নয়াদিল্লি|
তবে পাকিস্তানের উপর আস্থা রাখলেও আগামী ১৫ জানুয়ারি বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা, সে ব্যাপারে কিছু জানাননি রাজনাথ সিং| যদিও এই বৈঠক হওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান| কিন্তু পাঠানকোট তদন্তে ইসলামাবাদ উপযুক্ত পদক্ষেপ করলেই দ্বিপাক্ষিক আলোচনায় বসবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পাকিস্তান তদন্ত শুরু করলেও প্রথম দফায় পাক যোগের দাবি খারিজ করে দিয়েছে| ফলে ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা, তা নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের উপরই নির্ভর করছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top