নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স) : পাঠানকোট হামলায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে পাকিস্তান| তাই এই বিষয়ে পাকিস্তানকে আরও সময় দেওয়া উচিত| মঙ্গলবার ভারত-পাক সম্পর্কের দ্বৈরথে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| তিনি বলেন, পাকিস্তান ভারত সরকারকে আশ্বাস দিয়েছে| অন্তত এখনই পাকিস্তানকে অবিশ্বাস করা আমাদের উচিত নয়| আমাদের অপেক্ষা করা উচিত|
যদিও পাঠানকোট হামলায় পাক যোগ নিয়ে ভারত সরকারের সমস্ত প্রমাণ খারিজ করে দিয়েছে ইসলামাবাদ| জঙ্গিদের মোবাইল ফোন থেকে যে সমস্ত নম্বর পাওয়া গিয়েছে, সেগুলি পাকিস্তানের নয় বলে দাবি জানিয়েছে পাক গোয়েন্দা সংস্থা| কিন্তু এতেও পাকিস্তানের উপর আস্থা হারাচ্ছে না নয়াদিল্লি| স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে| আমি মনে করি আমাদের অপেক্ষা করা উচিত| তাই পাঠানকোট তদন্তে সাহায্যের জন্য পাকিস্তানের হাতে আরও বেশ কিছু প্রমাণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| এই প্রমাণগুলির মধ্যে রয়েছে, জঙ্গিদের ছবি, আঙুলের ছাপ এবং তাদের মোবাইলের কথোপকথন| এই তিনটি উপাদানের মধ্য দিয়ে পাঠানকোট হামলার সঙ্গে পাক যোগের প্রমাণ মিলবে বলে আশাবাদী নয়াদিল্লি|
তবে পাকিস্তানের উপর আস্থা রাখলেও আগামী ১৫ জানুয়ারি বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা, সে ব্যাপারে কিছু জানাননি রাজনাথ সিং| যদিও এই বৈঠক হওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান| কিন্তু পাঠানকোট তদন্তে ইসলামাবাদ উপযুক্ত পদক্ষেপ করলেই দ্বিপাক্ষিক আলোচনায় বসবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পাকিস্তান তদন্ত শুরু করলেও প্রথম দফায় পাক যোগের দাবি খারিজ করে দিয়েছে| ফলে ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা, তা নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের উপরই নির্ভর করছে|
পাঠানকোট হামলায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পাকিস্তানকে সময় দেওয়া উচিত, মন্তব্য রাজনাথ সিংয়ের
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

















