মুম্বই, ৭ জানুয়ারি (হি.স.): আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকি বা নাই থাকি, ভারত ইনক্রেডিবলই থাকবে| এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেতা আমির খান| ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরানো নিয়ে নিজের প্রতিক্রিয়ায় আমির বলেন, `আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকি বা নাই থাকি, ভারত ইনক্রেডিবলই থাকবে| এবং এমনই থাকা উচিত|’
বুধবারই জানা যায় ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরানো হয়েছে আমির খানকে| খবরটি সামনে আসার পরই দেশজুড়ে বিতর্ক শুরু হয়| শোনা যায়, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় সরতে হয়েছে আমির খানকে| তবে পর্যটন মন্ত্রকের তরফে জানানো হয়, আমিরকে সরানো হয়নি| সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি শেষ হয়েছে সরকারের| সেই চুক্তি আর পুনর্নবীকরণ করা হবে না|
এরপর বৃহস্পতিবার, আমির এই বিষয়ে তাঁর মতামত জানান| তিনি বলেন, ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি থাকুন বা নাই থাকুন, ভারত ইনক্রেডিবলই থাকবে| সঙ্গে তিনি এও জানান, সরকারই ঠিক করবেন কোনও ক্যাম্পেনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকবেন কি না| আর থাকলে কে বা কারা থাকবেন| সরকার যে তাঁর সঙ্গে কাজ করতে চাইছে না, এর জন্য তাঁর ক্ষোভ নেই| সরকারের এই সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা করেন|
ভারত ইনক্রেডিবলই থাকবে, মন্তব্য আমির খানের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















